
টেস্ট চ্যাম্পিয়শিপের লড়াই তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। সামনের আসরেও সবচেয়ে কম টেস্ট পেয়েছে মুমিনুল হকের দল। তবে চ্যাম্পিয়নশিপের কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে বেশি ম্যাচই পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম মনে করেন, ভালো খেললে সামনে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবেন তাঁরা। আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন সাদমান। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের টেস্ট না থাকলেও অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ওপেনার। তাঁর আশা ভালো খেললে সামনে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কাল সাদমান বলেছেন, ‘আগে হয়তো আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেক ম্যাচ আছে। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। তবে নিজেদের যদি আরও বেশি প্রস্তুত করতে পারি ও ভালো পারফর্ম করতে পারি, তাহলে আরও বেশি টেস্ট হয়তো পাব। হয়তো আমাদের আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ (চক্র) অতটা ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি, এবার ভালো হবে ইনশাল্লাহ।’
টেস্টে নিয়মিত মুখ হলেও অন্য সংস্করণে সাদমান এখনো সুযোগ পাননি। তাই ফাঁকা সময় কাজে লাগিয়ে অন্য সংস্করণের জন্যও নিজেকে তৈরি করে নিতে চান সাদমান, ‘সব সংস্করণে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন ফাঁকা সময় আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার। কীভাবে নিজেকে ওপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পারব।’
নিজে খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা সাদমানের, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমরা নিজেদের দেশে ভালো একটা সিরিজ জিতলাম। পারফরম্যান্স বেশ ভালো, আমাদের সবাই যেমন পারফর্ম করেছে, তাতো অবশ্যই ভালো। আর এই সিরিজ জয়টা বিশ্বকাপে আমাদের খুব কাজে দেবে। আশা করি সামনে নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো খেলব।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ সেকেন্ড আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে