জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় দশ মাস পর ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। একারণে দুজনেই যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে নেন ৫ উইকেট। যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচ মিলে ব্যাটিংয়ে করেছেন ২২ রান। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩২.৮৫ স্ট্রাইকরেটে সিকান্দার রাজা করেছেন ৯৩ রান। প্রথম চার ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে জিম্বাবুয়েকে সান্ত্বনার জয় এনে দিয়েছেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেছেন রাজা। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৬। জিম্বাবুয়ে সিরিজের পর উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে ৪.৫৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বেও থাকছেন তিনি। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ও তিনে আছেন হাসারাঙ্গা ও আকিল হোসেন।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনো অবস্থান পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮১।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৪ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৬ ঘণ্টা আগে