চোটে পড়ে ভারতের বিপক্ষে সর্বশেষ মুম্বাই টেস্টের একাদশে ছিলেন না কেন উইলিয়ামসন। সেই চোটেই আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ভারতের পর এবার ঘরের মাঠে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ। জানুয়ারিতে এই সিরিজে তাই নাও দেখা যেতে পারে উইলিয়ামসনকে।
মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে না খেললেও কানপুরে উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ এক ড্র করেছিল নিউজিল্যান্ড। কনুইয়ের চোট ছিটকে দিয়েছিল তাঁকে। দ্বিতীয় টেস্ট হেরে সিরিজের সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারায় কিউইরা। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দশার সিরিজ শেষ করে কালই নিউজিল্যান্ড রওনা দেবে বাংলাদেশ দল। এমনিতে নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড ভয়াবহ।
উইলিয়ামসনের না থাকা সেদিক থেকে স্বস্তিও দেবে বাংলাদেশকে। চোট সমস্যা উইলিয়ামসন ভুগছেন বছরের শুরু থেকেই। উইলিয়ামসনের চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেন (উইলিয়ামসন) ভালোভাবেই এগোচ্ছে। তবে আমি শুরুতেই বলেছিলাম, সম্ভবত বড় সময়ের জন্য ছিটকে পড়তে যাচ্ছে সে। গতবার...এটা ছিল আট কিংবা নয় সপ্তাহ। আমার মনে হয়, এবারও এতটা সময়ই বাইরে থাকতে হবে তাকে।’
বাংলাদেশের বিপক্ষে যে উইলিয়ামসনের খেলা হচ্ছে না সেটা স্টিডের এই কথা থেকে পরিষ্কার, ‘উইলিয়ামসনের কনুইয়ে অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে, সেটাও বলা যাচ্ছে না।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১০ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে