
শাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
এবারের পিএসএলে মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রিজওয়ানের নেতৃত্বাধীন সুলতানসের বিপক্ষে গতকাল খেলেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানসের ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে রিজওয়ান কী করবেন, সেটা ভেবেই ধন্ধে পড়ে যান। শাদাবের বল ডাউন দ্য উইকেটে এসে আলতো করে কাভারের ওপর তুলে দিয়েছেন রিজওয়ান। কাভারে সহজ ক্যাচ ধরেন সাদ মাসুদ। এই উইকেটেই পিএসএল ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন শাদাব। ১০০ উইকেট নিতে পাকিস্তানি লেগস্পিনারের লেগেছে ৮৮ ইনিংস। পিএসএলে তিনি খেলেছেন ৮৯ ম্যাচ।
শাদাবের রেকর্ড গড়ার রাতে ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রিজওয়ানের মুলতান সুলতানস ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ইসলামাবাদ ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তুলে ফেলে। শাদাবের ইসলামাবাদ ইউনাইটেডের সতীর্থ জেসন হোল্ডারও পেয়েছেন ১ উইকেট। তাতে ২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গাটা পাকা করলেন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট। পাকিস্তানি লেগস্পিনার তাতে এককভাবে তিন নম্বরে অবস্থান করছেন। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। আর করাচি কিংসের জার্সিতে খেলছেন আফ্রিদি।
করাচি কিংসের হয়ে খেলা হাসান ১০ উইকেট নিয়ে এবারের পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। পিএসএলের দশ আসর মিলিয়ে নিয়েছেন ১১৮ উইকেট। ১১৩ ও ১০৯ উইকেট নিয়ে দুই ও তিনে ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদি। শাহিন ২০১৮ থেকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আর ইসলামাবাদে শাদাব খেলছেন ২০১৭ থেকে।
রিশাদের লাহোর কালান্দার্স আজ খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স ম্যাচ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে লাহোর পয়েন্ট টেবিলের তিনে। চারে থাকা পেশোয়ারের পয়েন্ট ২। তারাও খেলেছে ৪ ম্যাচ।
পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি ইনিংস
হাসান আলী ১১৮ ৮.০৩ ৮৬
ওয়াহাব রিয়াজ ১১৩ ৭.৭৯ ৮৭
শাহিন শাহ আফ্রিদি ১০৯ ৮.০৩ ৭৫
শাদাব খান ১০০ ৭.৬২ ৮৮
ফাহিম আশরাফ ৭৯ ৮.৫৫ ৭৩
*২০২৫-এর ২৩ এপ্রিল মুলতান সুলতানস-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ পর্যন্ত

গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ছাড়াই হয়েছে বিশ্বকাপ। সরকারি সিদ্ধান্তেই ভারতে মূলত বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন। কেন বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছেন
১০ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা তেমন একটা জমছে না। মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে ২০০ রানও হয়নি। ভেন্যু বদলে আজ হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ঠিকই। তবে প্রোটিয়ারা পাত্তাই পায়নি।
১১ ঘণ্টা আগে
চোট নেইমারের পুরোনো শত্রু। বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাঁর চোট ব্রাজিলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে নিয়ে আশা ছাড়ছেন না।
১২ ঘণ্টা আগে