বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম ভারতের কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এরপর গত দুই দিনে হয়নি একটি বলও। আজ রোদ উঠেছে। হয়েছে খেলাও। হয়েছে রেকর্ডের পর রেকর্ড। পুরো দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। দুই দল মোট ১৮ উইকেট হারিয়ে করেছে মোট ৪৩৭ রান। ছয় মেরেছে ১২টি। এমন রোমাঞ্চকর দিনে কী কী রেকর্ড হলো, দেখে নেওয়া যাক—
১
ভারত ১০.১ ওভারে করে ১০৩ রান। টেস্টে এটিই দ্রুততম দলীয় শতক। এই কীর্তি আগেও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে উইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে করেছিল ১০১ রান।
২
মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুমিনুল। কানপুরের গ্রিন পার্কে ২০ বছর পর কোনো সফরকারী দলের খেলোয়াড়ের এটি প্রথম সেঞ্চুরিও। এর আগে ২০০৪ সালে এই মাঠে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল।
৩
ভারত ৩ ওভারে করে ৫১ রান। টেস্টে এটিই এখন দ্রুততম দলীয় ফিফটি। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। এ বছর নটিংহামে উইন্ডিজের বিপক্ষে ৪.২ ওভারে এই কীর্তি গড়েছিল ইংলিশরা।
১৪.৩৪
জয়সওয়াল-রোহিত উদ্বোধনী জুটিতে করেছেন ৫৫ রান, যেটি এসেছে ২৩ বলে। রানরেট—১৪.৩৪। ১৯৯৮ সাল থেকে এফওডব্লু ডাটা সংরক্ষণের পর থেকে এটিই এখন এখন দ্রুততম ফিফটি রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ডাকেট-স্টোকসের। এ বছর উইন্ডিজের বিপক্ষে বার্মিংহামে ৪৪ বলে ৮৭ রানের জুটি গড়েন তাঁরা। রান রেট ছিল—১১.৮৬।
৯০
এ বছর ভারতীয় ব্যাটারদের ৮ টেস্টে মারা ছয়ের সংখ্যা। এক পঞ্জিকাবর্ষে টেস্টে এটিই বেশি ছয় মারার রেকর্ড কোনো দলের। আগের কীর্তিটি ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে ৮৯টি ছয় মেরেছিল তারা।
১৫০
কানপুর টেস্টে ভারত দলীয় ১৫০ রান পায় ২১.১ ওভারে। এটিই এখন দ্রুততম দলীয় দেড় শ রানের কীর্তি। আগের রেকর্ডটিও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০০
টেস্টে দলীয় দ্রুততম ২০০ রানের কীর্তিটিও এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৮.১ ওভারে এই রেকর্ডটি করল তারা। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার, ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।
৭১২
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। তিন সংস্করণে বেশি উইকেটপ্রাপ্তির তালিকায় তিনি উঠে এলেন ১৫তম স্থানে। টপকে গেলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে (৭১১)।
২৭০০০
৪৭ রানের ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক রান দাঁড়াল—২৭০১২। দ্রুততম ব্যাটার হিসেবে ৫৯৪ ইনিংসে ২৭ হাজার রানের কীর্তি গড়লেন কোহলি। এই মাইলফলক ছুঁতে শচীনের লেগেছিল ৬২৩, সাঙ্গাকারার ৬৪৮ ও পন্টিংয়ের ৬৫০ ইনিংস।
৩০০০/৩০০
সপ্তম ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন ও কপিল দেবকে ছাড়িয়ে এখন তিনিই ৩ হাজার রান ও ৩০০ উইকেটে নেওয়া দ্রুততম ভারতীয়।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৪ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৬ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৭ ঘণ্টা আগে