গত বছর ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। গোড়ালির চোটে নিজেদের মাঠে বিশ্বকাপই শেষ হয়ে যায় এই অলরাউন্ডারের। এক বছর পর কুড়ি ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতকে জেতানের ক্ষেত্র তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দারুণ এক ফিফটির পাশাপাশি ১টি উইকেট নিয়ে হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কার।
অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেন রোহিত শর্মা-পান্ডিয়ারা। ভারতকে স্বস্থ্যবান স্কোর এনে দিতে পান্ডিয়া শেষ দিকে নেমে খেলেছেন ২৭ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস। ৩টি ছক্কা সঙ্গে ইনিংসে ছিল ৪টি চার। বল হাতে ৩২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
অথচ চোট থেকে ফিরে আইপিএলে একদমই হতাশ করেছিলেন পান্ডিয়া। সমালোচনাও হয়েছিল অনেক। সাবেকদের অনেকে বলেছিলেন, পান্ডিয়াকে বিশ্বকাপ দলে না রাখার। পান্ডিয়া সব সমালোচনার জবাব দিয়েছেন দুর্দান্ত পারফরম করে। ম্যাচশেষে পুরস্কার নিতে এসে জানালেন, কঠিন পরিশ্রমেরই সুফল পেয়েছেন তিনি।
দলের জয়ের প্রসঙ্গে পান্ডিয়া বলেছেন, ‘আমি মনে করি, আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। সবাই কাঁধ মিলিয়ে লড়েছি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সবাই এগিয়ে এসেছে। আমি বুঝতে পেরেছি ব্যাটাররা বাতাসে ব্যবহার করতে চায়। শুধু নিশ্চিত হয়েছি কোন দিক বাতাস বইছে, সেদিকে আমি তাদের খেলার সুযোগ দিইনি। এটা ব্যাটারদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা।’
নিজের ব্যক্তিগত অর্জন নিয়ে বললেন, ‘আমার জন্য দেশের হয়ে খেলা সবসময়ই সৌভাগ্যের। ২০২৩ বিশ্বকাপে একটা বাজে চোট পেয়েছিলাম। তখন ফিরে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা ছিল। একদিন আমি রাহুল (রাহুল দ্রাবিড) স্যারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলেছিলেন যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য ভাগ্য আসে, যা আমার সঙ্গে আটকে আছে। আমি শুধু মাথা নিচু করে পরিশ্রম করতে চাই।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে