
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল তো দূরে থাক, রিজার্ভ দলেও জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নাজমুল হোসেন শান্ত, নাজমুল হাসান পাপন—সাইফউদ্দিনকে নিয়ে প্রশ্ন এসেছে সবার কাছে। পাপন উত্তর দিয়েছেন একটু কৌশলেই।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী সাইফউদ্দিন। চোটে পড়া তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপে সহ অধিনায়ক থাকছেন তিনি। অধিনায়ক শান্ত, সহ অধিনায়ক তাসকিন, কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্যান্য ক্রিকেটাররা
যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে আজ দুপুরে কোট-টাই পড়ে ফটোসেশন করেছেন। ভাগ্যের নির্মম পরিহাস এই যে এখানে সাইফউদ্দিনের থাকার সম্ভাবনা ছিল বেশি। নিজে না থাকলেও ফটোসেশনের ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ পোস্টের পরে প্রার্থনা করা ও লাভ ইমোজি দিয়েছেন। সাইফউদ্দিনের প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের পাপন বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে আপনার এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’
হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব—বাংলাদেশের এই দুই ক্রিকেটার যাচ্ছেন রিজার্ভ হিসেবে। পাপনের ধারণা, কেউ চোটে পড়লে বিকল্প হিসেবেই হাসানকে নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি বলেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না। তারপরও আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১,২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রাতে রওনা দেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। তার আগে আজ দুপুরে যে ফটোসেশনের আয়োজন হয়েছে, সেটার প্রশংসা করেছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আগে হতো। মাঝে তিন বছর ধরে হচ্ছে না। কিন্তু এটা হওয়া উচিত আমি মনে করি। না হওয়ার কারণ নিশ্চয়ই আমি। কারণ আমি আসি না। তবে ফটোসেশন তো হয়। এবার আমরা একটু গুছিয়ে করতে চেয়েছি যেখানে সবাই থাকব।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে