শেষ এক সপ্তাহ ধরেই পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্র বিন্দুতে শাহিন শাহ আফ্রিদি। তাঁর হাঁটুর চোটের চিকিৎসা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও তাঁর হবু শ্বশুর শহীদ আফ্রিদির মধ্যে পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগ চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য কঠোর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই ফার্স্ট বোলার। ঠিক এই সময়েই দেশটির সাবেক পেসার আকিব জাভেদ তাঁকে এবারের বিশ্বকাপে না খেলার পরামর্শ দিচ্ছেন।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন আকিব। তাঁর মতে, সে বিশ্বকাপে খেললে শাহিনের চোট আরও বাড়তে পারে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী পেসার বলেছেন,‘শাহিনের মতো ফার্স্ট বোলার প্রতিদিন জন্ম নেন না। আমার পরামর্শ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সে না খেলে। এ বিশ্বকাপের চেয়েও সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
শাহিনকে দলে রেখে ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি এই ফার্স্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে পাচ্ছে না পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাঁকে পুরোনোরূপে ফিরে পাবে এমটা আশা করছে পাকিস্তান। নিজেও বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ আছেন। সে অনুযায়ী নিজেকে প্রস্তুতও করছেন তিনি। বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শাহিন।

সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
৩০ মিনিট আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
১ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
২ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
২ ঘণ্টা আগে