
বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। খোদ ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ জানিয়েছিলেন, ভারতকে বিশ্বকাপ জেতাতে পিচ তৈরিতে সহায়তা দিচ্ছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতো করে পিচ বানিয়ে নিচ্ছে ভারত।
শেবাগের মতো এমন সরাসরি বলতে না পারলেও পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তানের সাবেক ওপেনারের মতে—পিচ আসলে কে তৈরি করে, আইসিসি নাকি বিসিসিআই। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আহমেদাবাদ ও চেন্নাইয়ের পিচ নিয়ে। এ দুই পিচেই সবচেয়ে কম রানের ম্যাচ হয়েছে।
কম রানের দুই ম্যাচেই স্বাগতিক ভারত ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে। প্রথমে ব্যাটিং করা দল কোনো মাঠেই ২০০ রান করতে পারিনি। ফলে এ দুই ম্যাচের পিচকে ‘সাধারণ’ পিচ বলে রেটিং দিয়েছে আইসিসি। আইসিসির মতে, দুটি ম্যাচের পিচ ছিল সাধারণ মানের।
তবে আইসিসির এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাহুল দ্রাবিড়। আহমেদাবাদ ও চেন্নাইকে সাধারণ পিচের রেটিং দেওয়া মানতে পারছেন না ভারতীয় কোচ। গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সম্মান রেখেই বলছি, দুটি পিচকে যে রেটিং দেওয়া হয়েছে, তার সঙ্গে একমত নই। আমি মনে করি ভালো পিচ ছিল। আপনি যদি ৩৫০ (রান) ম্যাচকে ভালো পিচের রেটিং করতে চান, তাহলে আমি এর সঙ্গে একমত নই। আপনাকে ভিন্ন ভিন্ন পিচের চরিত্র মনে রাখতে হবে।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে