
বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক নাথান ম্যাকসুইনির। কিন্তু অভিষেক সেভাবে রাঙাতে পারলেন কই! সিরিজে মাত্র ৩ টেস্ট খেলেই বাদ পড়লেন এই ওপেনার। তাঁর পরিবর্তে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ডাক পেয়েছেন স্যাম কনস্টাস।
গত অক্টোবরে ১৯ বছর বয়সে পারা এই কনস্টাসের সামনেই এখন অস্ট্রেলিয়ার ৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ। তার জন্য রান করতে হবে এমন নয়। এই ওপেনার ব্যাট হাতে মাঠে নামলেই গড়ে ফেলবেন রেকর্ড। কী সেই কীর্তি?
মেলবোর্ন টেস্টে যদি কনস্টাস খেলেন তবে তিনিই হবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কমবয়সী টেস্ট ওপেনার। ভাঙবেন ১৯২৯ সালে করা আর্চি জ্যাকসনের রেকর্ড। সে বছর অ্যাডিলেডে ১৯ বছর ১৪৯ দিনে অভিষেক হয় সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ওপেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর অভিষেক হয় ২০ বছর বয়সে।
২৬ ডিসেম্বর মেলবোর্নে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এদিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। এদিন যদি তাঁর অভিষেক হয় তবে অস্ট্রেলিয়ার টেস্টে কমবয়সী চতুর্থ ক্রিকেটার হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে আছেন ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।
এরপর পরে আছেন প্যাট কামিন্স (১৮ বছর ১৯৩ দিন)। অজি পেসারেরও টেস্ট অভিষেক হয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে। ২০১১ সালে জোহানেসবার্গে। তাঁর পরে টম গ্যারেট (১৮ বছর ২৩২ দিন), ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে। পরের স্থানে ক্লেম হিল (১৯ বছর ৯৬ দিন), ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে।

আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। বিভাগীয় স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে