ভারতকে এখন ফিনিক্স পাখি বলতেই হচ্ছে। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা যেভাবে ধৈর্যশীল ব্যাটিং করল—অবিশ্বাস্য বললেও কম হবে। বৃষ্টির কারণে প্রথম দিনে টস হয়নি। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে এখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে তারা।
ভারত আজ চতুর্থদিনে এখন পর্যন্ত হারিয়েছে মাত্র ১টি উইকেট। তাদের লিড দাঁড়িয়েছে ৫২ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডে মেজাজে ব্যাট করে ৪ উইকেটে ৪০৮ রানে ব্যাট করছে স্বাগতিকেরা। রান রেট—৪.৮০। ব্যাটিংয়ে আছেন ঋষভ পন্ত (৮৯) ও লোকেশ রাহুল (০)। দুজনে চতুর্থ উইকেটে গড়েছেন ১৭৭ রানের জুটি।
ভারতের এমন ঘুরে দাঁড়ানোর নায়ক সরফরাজ। শুবমান গিলের পরিবর্তে সুযোগ পেয়েই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। তিন অঙ্কের রান ছোঁয়ার পর এই মিডল অর্ডার ব্যাটারের উদ্যাপনটাও হয়েছে বাঁধভাঙা। শূন্য থেকেই যে এমন বীরত্বের ইনিংস খেললেন তিনি! তবে ১৫০ রানের মাথায় ফিরতে হয়েছে সরফরাজকে। টিম সাউদির বলে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সরফরাজের ১৯৫ বলে ১৫০ রানের ইনিংসে ছিল ১৮ চার ও ৩ ছয়।
প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি সরফরাজ। তবে আজ দিনের প্রথম সেশনে সেঞ্চুরি তুলে নেন সেঞ্চুরি। টিম সাউদির করা ইনিংসের ৫৭ তম ওভারে চার মেরে উদ্যাপনে মেতে ওঠেন সরফরাজ। ১১০ বলে করে ফেলেন ১০০ রান। গতকাল ৭০ রানে দিন পার করেছিলেন তিনি। ভারত দিন শুরু করে ৩ উইকেটে ২৩১ রান নিয়ে। বিরাট কোহলি (৭০) রানে ফেরার পরপরই তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
আজ ১২৫ রানে পিছিয়ে থেকে পন্তকে নিয়ে চতুর্থ দিন সকালটা নির্বিঘ্নে কাটিয়ে দেন সরফরাজ। প্রথম সেশনে ২২ ওভার খেলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল সাময়িক। মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলেও উইকেটে ফাটল ধরাতে পারেনি নিউজিল্যান্ডের বোলাররা। গতকাল কিউইদের প্রথম ইনিংস থেমেছিল ৪০২ রানে। ৩৫৬ রানে পিছিয়ে থেকে লিড নেওয়া—অবিশ্বাস্য যে বলতেই হয়। সরফরাজকে দারুণভাবে সঙ্গ দিয়ে ভারতের লিডটা আরও বাড়িয়ে নিচ্ছেন পন্ত। পরশু হাঁটুতে চোট পেয়েছিলেন ভারত উইকেটরক্ষক। তবে দুঃসময়ে দায়িত্বটা ঠিকই নিয়ে নিলেন পন্তও।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১১ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৪ ঘণ্টা আগে