মাতিশা পাতিরানা থাকলে হয়তো আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামা হতো না মোস্তাফিজুর রহমানের। তবে পাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসার।
গতকাল চিপুকে বিরাট কোহলিদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটের জয় এনে দেওয়া ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আগামী বুধবার সেই চিপুকেই গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাই।
প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সে মোস্তাফিজ এই ম্যাচেও একাদশে জায়গা পাবেন, সেটিই স্বাভাবিক। তবে ফিজকে চ্যালেঞ্জ জানাতে চলে এলেন সেই পাতিরানা। আজ চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন লঙ্কান পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মোস্তাফিজদের সঙ্গী হলেন পাতিরানা, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২২ সালে আন্তর্জাতি ক্রিকেট অভিষেক পাতিরানার। সে বছরই চেন্নাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম পেসার লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গি অ্যাকশন’ দিয়ে সবার নজর কাড়েন ২১ বছর বয়সী তারকা।

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৪১ মিনিট আগে
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালার
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
২ ঘণ্টা আগে
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হা
২ ঘণ্টা আগে