
গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা, মালয়েশিয়া পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ছন্দে থাকা বাংলাদেশকে এবার হেসেখেলে হারিয়েছে ভারত।
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবার বাংলাদেশ, ভারত দুটি দলই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার ফোরে উঠেছে। বাংলাদেশ দুই ম্যাচ জিতলেও গ্রুপ পর্বে ভারতের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সুপার ফোরে এসে বাংলাদেশ টুর্নামেন্টে পেল প্রথম পরাজয়ের স্বাদ। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। বিশাল এই জয় ভারত পেয়েছে ৪৭ বল হাতে রেখে।
বায়ুমাস ক্রিকেট ওভালে ৮১ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত।৪.৩ ওভারে ২ উইকেটে ২২ রানে পরিণত হয় তারা। দুটি উইকেটই নিয়েছেন আনিসা আকতার সোবা। ভারতের উইকেটরক্ষক ব্যাটার জি কামিলিনি আউট হয়েছেন শূন্য রানে। ১ রান করেন সানিকা চালকে। বাংলাদেশের সাফল্য বলতে এটুকুই। তৃতীয় উইকেটে ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ১৩তম ওভারের প্রথম বলে নিশিতা আকতার নিশিকে ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছেন প্রসাদ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। তবে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ১৯.১ ওভারে ৮ উইকেটে ৬২ রানে পরিণত হয় বাংলাদেশের স্কোর। শেষ ৫ বলে হয়েছে ১৮ রান। যার মধ্যে দশ নম্বরে নেমে ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন হাবিবা ইসলাম। একটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন মোসাম্মৎ ইভা। ১৯ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। ভারতের আয়ুশি শুকলা নিয়েছেন ৩ উইকেট।৪ ওভারে দিয়েছেন ৯ রান। সুপার ফোরে আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বায়ুমাস ক্রিকেট ওভালে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরু হবে বেলা ১২টায়।

ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
১ ঘণ্টা আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
২ ঘণ্টা আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একের পর এক উইকেট পাওয়া হাসানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সতীর্থরাও। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি দল।
৩ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৪ ঘণ্টা আগে