সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ ১ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পেরিয়েছে। তবে তাঁরা দুজন ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের ইনিংস।
উদ্বোধনী জুটি যতক্ষণ ছিল, ততক্ষণ রানরেট ৮ এর নিচে নামেনি। ৬৮ বলে ১০১ রানের জুটি গড়েন সৌম্য-তানজিদ তামিম। তাদের উদ্বোধনী জুটি ভাঙার পরই রানরেট ধীরে ধীরে কমতে থাকে। যা নেমে গেছে ৮-এরও নিচে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৫ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করেছে বাংলাদেশ।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। অফফর্মে ধুঁকতে থাকা লিটন দাস বাদ পড়েছেন। তাঁর (লিটন) পরিবর্তে সৌম্য ওপেনিং করেছেন তানজিদ তামিমের সঙ্গে। উদ্বোধনী জুটি ভাঙেন লুক জংগুয়ে। ১২তম ওভারের দ্বিতীয় বলে লুক জংগুয়েকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান তানজিদ তামিম। আকাশে ভেসে থাকা বল কাভারে তালুবন্দী করেছেন জোনাথন ক্যাম্পবেল। ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তানজিদ তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। একই ওভারের শেষ বলে সৌম্যকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জংগুয়ে। ফেরার ম্যাচে সৌম্য করেন ৩৪ বলে ৪১ রান। মেরেছেন ৩ চার ও ২ ছক্কা।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ১০৮ রান। প্রথম তিন ম্যাচে চার নম্বরে নামলেও আজ নেমেছেন তিন নম্বরে। তবে করেছেন ৮ বলে ১২ রান। মেরেছেন ১ চার। ১৪তম ওভারের চতুর্থ বলে সিকান্দার রাজাকে তুলে মারতে যান হৃদয়। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেট ক্যাচ ধরেন।
ক্যাচ ধরার ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন বেনেট। ১৫তম ওভারে প্রথম বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বোকা বনে যান সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ মাস পর ফিরে ৩ বলে করেছেন এক রান। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন বেনেট। বাংলাদেশ অধিনায়ক করেন ৭ বলে ২ রান।
বাংলাদেশ এক ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তিনবার। ১৭তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী অনিককে ফেরান রিচার্ড এনগারাভা। একই ওভারের পঞ্চম বলে হাস্যকর এক রান আউটের শিকার হয়েছেন তাসকিন আহমেদ। এনগারাভাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান তাসকিন। রিশাদ হোসেনের থেকে কোনো সাড়া পেয়ে যতক্ষণে তাসকিন ফিরতে যান, ততক্ষণে আউট তাসকিন।

বাবার মৃত্যুর পর প্রথম গোল করে দুই হাত উঁচিয়ে আকাশপানে চেয়েছিলেন লিওনেল মেসি। তার গোলে মায়ামি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু গল্পটা যে এখানেই শেষ নয়। অন্তিম মুহূর্তে এসে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার দেখলেন লাল কার্ড।
৩৬ মিনিট আগে
বসুন্ধরায় তো আমি আট মৌসুম খেলেছি, ছয়টা শিরোপা জিতেছি এবং বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি জিতেছি। তো ওভারঅল সবকিছুই জিতেছি। এখন আমার নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার মনে করছি। এ জন্য মোহামেডানে আসা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কিডনির অবনতিশীল অবস্থা চিকিৎসকদের জন্য বড় সতর্কবার্তা ছিল। কিন্তু তাঁরা সেটি যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক কিডনি রোগবিশেষজ্ঞ।
২ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির হয়ে সবশেষ রোববারের ম্যাচটিতে লিওনেল মেসি একটি অ্যাসিস্ট করেছিলেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ম্যাচটিতে হার নিয়েই ৪-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে। এক সপ্তাহ না যেতেই ফের মাঠে নেমে এবার গোল করলেন মেসি। এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না আর্জেন্টাইন ফ
২ ঘণ্টা আগে