
মিরপুর শেরেবাংলার বাইরে আজ তাণ্ডব চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। টিকিট বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই রেশটাই কিনা ছড়িয়ে পড়ল মাঠেও। ঢাকা ক্যাপিটালসের ৯ উইকেটের ৭টিই নিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তি এখন তাসকিনের।
এবারের বিপিএলে তাসকিন খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। মিরপুরে আজ ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তৃতীয় সেরা বোলিং। তিন বার ৭ উইকেটের মধ্যে একটাই শুধু একটাই শুধু ঘটেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস ৭ উইকেট নিয়েছেন চীনের বিপক্ষে। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি কলিন অ্যাকারমানের। ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট তিনি ২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে নিয়েছিলেন। সেবার তিনি খেলেছিলেন বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে।
মিরপুরে আজ তাসকিন উইকেটের হালখাতা খোলেন লিটনকে দিয়ে। ঢাকা ক্যাপিটালসের ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। এক ওভার বিরতি দিয়ে চতুর্থ ওভারে তাসকিন ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে। পাওয়ার প্লেতে ২ উইকেট নেওয়া তাসকিন ভয়ংকর হয়েছেন ইনিংসের শেষভাগে এসে। ১৭তম ওভারের প্রথম বলে তিনি নিয়েছেন ফিফটি পেরোনো শাহাদাত হোসেন দীপুর উইকেট। একই ওভারের পঞ্চম বলে চতুরঙ্গ ডি সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। ইনিংসের একেবারে শেষ ওভারে ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তাসকিন। আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ, শিভম রানজানে এই তিন ব্যাটার তাসকিনের শিকার হয়েছেন তখন।

বিপিএল ইতিহাসে তাসকিনসহ ২ বোলার ৬ বা তার বেশি উইকেট নিয়েছেন এক ইনিংসে। এর আগে ২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানি পেসার সেবার খেলেন খুলনা টাইগার্সের হয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৯টি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে