
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা ৯-এর মধ্যে থাকতেই হবে। বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯ নম্বরে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে স্বাভাবিকভাবেই রেটিং বাড়বে বাংলাদেশের। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। সেবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নেপিয়ারে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছিল কিউইদের বিপক্ষে। সেই ম্যাচের পর দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেললেও বাংলাদেশ কোনোটিতেই জিততে পারেনি। আজ জিতলে ২৮ মাসের অপেক্ষা ফুরোবে বাংলাদেশের।
তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাবধানী শুরু করা কিউইরা প্রথম উইকেট হারায় ২১ রানে। সপ্তম ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলামকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান নিক কেলি (৭)। দলীয় ২৯ রানেই নিউজিল্যান্ড হারাতে পারত দ্বিতীয় উইকেট। নবম ওভারের দ্বিতীয় বলে শরীফুলের বল ব্যাকফুটে খেলতে যান উইল ইয়াং। তবে এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ধরতে পারেননি সাইফ হাসান। ইয়াংয়ের রান তখন ১।
১ রানে বেঁচে যাওয়া ইয়াং আউট হয়েছেন ৩০ রান করে। ২২তম ওভারের প্রথম বলে রিশাদ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে প্রথম স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ইয়াং। আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৮৮ বলে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইয়াং। নিউজিল্যান্ডের ইনিংসে আজ এটাই সর্বোচ্চ রানের জুটি।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড একপর্যায়ে ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানে পরিণত হয়। ইয়াংয়ের পর দ্রুত বিদায় নেন অধিনায়ক টম লাথাম (১৪), নিকোলস (৬৮) ও মুহাম্মদ আব্বাস (১৪)। হাতে পাঁচ উইকেট থাকলেও শেষ ৮৬ বলে কিউইরা যোগ করেছে ৮২ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড।
শেষ দিকে এসেও ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে রিভার্স সুইপ করতে যান ডিন ফক্সক্রফট। তবে বাঁ দিকে ঝাঁপিয়েও ক্যাচ ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। ২৭ রানে বেঁচে যাওয়া ফক্সক্রফট আউট হয়েছেন ৫৯ রান করে। যেখানে ৪৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফক্সক্রফট টানা দুই চার মারেন নাহিদ রানাকে। সেই ওভারের চতুর্থ বলে ফক্সক্রফটকে বোল্ড করেন রানা। ৫৮ বলের ইনিংসে ৮ চার মারেন কিউই এই মিডল অর্ডার ব্যাটার, যা নিউজিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান আসে নিকোলসের ব্যাটে। কিউই এই ওপেনার ৮৩ বলের ইনিংসে মারেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ, শরীফুল, তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। যাঁদের মধ্যে শরীফুল ১০ ওভারে খরচ করেন ২৭ রান। দিয়েছেন ২ ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও রানা।

আইপিএলে দশ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচ খেলে কেবল এক ম্যাচ জিতেছে তারা। দলের বাজে অবস্থায় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনায় মুখর নেটিজেন থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি মুম্বাইয়ের নেতৃত্ব বদলানোর পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
শুরুতেই একের পর এক ওয়াইড করলেন নিউজিল্যান্ডের বোলাররা। সফরকারী বোলারদের কল্যাণে বাংলাদেশের শুরুটা ভালো হচ্ছিল। কিন্তু এক ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের একপ্রকার মেলাই বসেছে। হামজা-শমিতে পরও সেই ধারাবাহিকতা চালু রেখেছে বাফুফে। এবার নতুন নাম হিসেবে যুক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। গত ফেব্রুয়ারিতে তাঁর জন্মনিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট করা সময়ের ব্যাপার হলেও এ বছর তাঁর খেল
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সবশেষ ওয়ানডে সিরিজ হয়েছে ২০১১ সালে। সেই সিরিজটি হয়েছে বাংলাদেশের মাঠেই। এবার ফুরোচ্ছে ১৫ বছরের অপেক্ষা। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই ভেন্যুতে হবে সিরিজের ছয় ম্যাচ।
৩ ঘণ্টা আগে