নারী ক্রিকেটে পুরুষ আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন, এটা পরিচিত এক দৃশ্য। তবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে নারী আম্পায়ারের উপস্থিতি তেমন একটা দেখা যায় না। এ বছরের এপ্রিলে তেমনি এক ইতিহাস তৈরি করেছিলেন কিম কটন।
আইসিসির পূর্ণ সদস্য দলের ম্যাচে আম্পায়ারিং করেন কটন। নিজ দেশের মাঠে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন কিউই এই আম্পায়ার। ৮ মাস পর এবার আরেকটি ইতিহাস তাঁর হাত ধরে। সেটা অবশ্য বাংলাদেশের দিক থেকে। আজ মাউন্ট মঙ্গানুইয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন কটন। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কোনো ম্যাচে প্রথম নারী আম্পায়ার ৪৫ বছর বয়সী কিউই। এর আগে ৭৩২টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই নারী আম্পায়ার পায়নি বাংলাদেশ।
বাংলাদেশের ম্যাচে এর আগে কোনো নারী আম্পায়ার ছিল কিনা এটা নিশ্চিত করার জন্য শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী এই আম্পায়ারেরও মনে হয়েছে, কটনই বাংলাদেশ পুরুষ দলের ম্যাচে প্রথম নারী আম্পায়ার।
পুরুষ ক্রিকেটে প্রথম নারী ম্যাচ পরিচালনাকারী হচ্ছেন ক্লেয়ার পোলোসাক। ২০১৯ সালে ওমান-নামিবিয়ার ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান। পুরুষদের টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ অফিশিয়ালও তিনি। ২০২২ সালে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে চতুর্থ আম্পায়ার ছিলেন তিনি।
বিসিবির আম্পায়ারদের কোচ এনামুল হক মনিও জানালেন, কটনই বাংলাদেশ পু্রুষ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচের প্রথম নারী আম্পায়ার।

আমিনুল হক বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বিসিবিতে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১১ সদস্যের কমিটির তিনজন বিএনপির মন্ত্রীর ছেলে, আছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও...
১১ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফখর জামানের। বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক নিষিদ্ধ তিনি। এরই মধ্যে তাঁর অবসর নিয়ে শোরগোল তৈরি হয়। তবে সেটা কেবল গুঞ্জন বলেই দাবি করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক বিরতি শেষে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। ফিরেই বেকায়দায় পড়েন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। পরে অবশ্য তিনি ছাড়াও পেয়ে যান।
২ ঘণ্টা আগে
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।
২ ঘণ্টা আগে