
বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ২৯ জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন।
আজ বিকেলে সিসিডিএমের আওতাধীন ৭৬ ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সভায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে। তবে যেসব পরিস্থিতির কারণে লিগের খেলা পিছিয়ে গেছে, তা আমরা আলোচনা করে সমাধান করেছি। প্রথম বিভাগ লিগ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি দুটো লিগই সমান তালে চালাতে।’
সালাহউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তাঁরা। তিনি বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলেই আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। আমাদের পূর্বের পরিকল্পনা ছিল বিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ একসঙ্গে পরিচালনা করার, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত করতে চাই, আগামীতে যেন কোনো সমস্যা না হয় । ৮ ফেব্রুয়ারি আম্পায়ার্স সভা এবং ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে আমরা চেষ্টা করব যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়।’
বিসিবিতে ঢাকার ক্লাব ক্রিকেটের দাপট কমাতে গঠনতন্ত্র সংস্কার যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছিল নাজমুল আবেদীন ফাহিমদের সংস্কারপ্রক্রিয়া নিয়ে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তৈরি হচ্ছিল গঠনতন্ত্র সংশোধনের খসড়া। খসড়ায় বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি ব্যাপক হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। এখন ক্লাব প্রতিনিধিরা আবার ব্যাপক হারে পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করছেন, যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। রফিকুল ইসলাম বাবুর মতে ১২ পরিচালকের জায়গায় ১৬ পরিচালক করা উচিত।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ক্রিকেটের যাঁদের গভীর জ্ঞান আছে, তারা যেন দায়িত্বে আসেন। অনেক কাউন্সিলর ক্রিকেট বোর্ডে আছেন যাদের ক্রিকেট বিষয়ে কোনো বাস্তব ধারণা নেই। আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ুক। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং কাউন্সিলর বাড়ানোর পক্ষে। তবে যেখানে খেলা হবে না, সেখানে কাউন্সিলরশিপ স্থগিত রাখা উচিত। ঢাকার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং এটি শুধু ঢাকার নয়, সারা দেশের ক্রিকেটের প্রাণ।’

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১২ ঘণ্টা আগে