
২০১৯ সালের ৩ নভেম্বর। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে সেই মাহমুদউল্লাহ আর বর্তমান মাহমুদউল্লাহর মধ্যে পার্থক্য অনেক। সময়ের সঙ্গে যেমন বয়স বেড়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতাও কমে গেছে। আর তাই দিল্লির সেই স্টেডিয়ামেই, প্রায় ৩৯ বছর বয়সে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
আজ সংবাদ সম্মেলনে তাঁর চোখ ছলছল, কণ্ঠ ভারী হয়ে আসছিল তাঁর। চোখের কোনে জমে থাকা জল অরুণ জেটলির মেঝেতে পড়েনি, তবে সেই জলের ফোঁটাগুলো যেন ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মতোই তিনি ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।
অবসর নিয়ে মাহমুদউল্লাহ দিল্লিতে আজ বললেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
বিদায়ের নেওয়ার মুহূর্তে মাহমুদউল্লাহ স্মরণ করলেন তাঁর ক্যারিয়ারের সেরা সময় শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই অনবদ্য ইনিংস দুটি কথা, ‘ক্যারিয়ারে কতটা সফল হয়েছি তা আমি বলতে পারব না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক সময় সফল হয়েছি, অনেক সময় হইনি। তবে এসব নিয়ে এখন আর ভাবছি না।’

এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। বিতর্কিত রানআউটে রীতিমতো তোপের মুখেই পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমিজ রাজা, অজয় জাদেজাদের মতো সাবেক ক্রিকেটাররা।
১২ মিনিট আগে
মিমু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন। তবে খেলোয়াড়ি জীবনে তিনি সব সময় নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়েই পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস, আর্চারি ফেডারেশন, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আগা। স্বাগতিক অধিনায়কের করা এই রানআউটকে ক্রিকেটের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন পাকিস্তানি ব্যাটার। মিরাজের জায়গায় তিনি থাকলে এভাবে আউটের চিন্তা করতেন না বলেও জানালেন সালমান।
১ ঘণ্টা আগে
স্পোর্টসম্যানশিপ নাকি আইন—কোনটা আগে? সালমান আলী আগার রানআউটের পর এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইন মেনে পাকিস্তানি ব্যাটারকে আউট করলেও মেহেদী হাসান মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সাকলাইন মুশতাক মনে করেন, মিরাজ ভুল কিছু করেনি।
১ ঘণ্টা আগে