
দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, মিমু দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।
স্বাধীনতার পর বাংলাদেশের অ্যাথলেটিকস ট্র্যাকে অন্যতম সফল মুখ ছিলেন মিমু। বিশেষ করে হাইজাম্পে তিনি দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন। অ্যাথলেটিকসে অসংখ্য পদক জয়ের পাশাপাশি ২০০০ সালে তিনি ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ লাভ করেন।
খেলোয়াড়ি জীবন শেষে মিমু জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে বিকেএসপির উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর বিকেএসপি গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। এ ছাড়া তিনি অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।
মিমু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন। তবে খেলোয়াড়ি জীবনে তিনি সব সময় নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়েই পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস, আর্চারি ফেডারেশন, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে