
স্পোর্টসম্যানশিপ নাকি আইন—কোনটা আগে? সালমান আলী আগার রানআউটের পর এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইন মেনে পাকিস্তানি ব্যাটারকে আউট করলেও মেহেদী হাসান মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, মিরাজ ভুল কিছু করেনি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১২৮ রানের জয়কে পাশ কাটিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমানের রানআউট প্রসঙ্গ। ঘটনাটি ঘটে সফরকারীদের ইনিংসের ৩৯ তম ওভারে। মিরাজের করা সেই ওভারের চতুর্থ ডেলিভারি রিজওয়ান ফ্লিক করার পর নন স্ট্রাইক প্রান্তে পপিং ক্রিজের বাইরে থাকা সালমান মিরাজের হাতে বল তুলে দেওয়ার চেষ্টায় ছিলেন। তার আগেই বল কুড়িয়ে স্টাম্প ভাঙেন মিরাজ। আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার সালমানকে আউট দেয়।
এই আউট মেনে নিতে না পেরে মাঠেই হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারেন সালমান। ম্যাচ শেষেও এই ঘটনাকে ক্রিকেটের চেতনা পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। তবে তাঁর সঙ্গে একমত নন মুশতাক। তিনি বলেন, ‘ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ড্রেসিংরুম থেকেও বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছে। বলটি তখনো খেলায় ছিল। সালমান আলী আগা ক্রিজ থেকে বেশ অনেকটা দূরে ছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গেছে এবং তিনি মিরাজকে বলটি তুলে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। অন্য দিকে মিরাজ সম্পূর্ণ খেলার মধ্যে ছিলেন এবং তিনি সুযোগ দেখা মাত্রই রান আউট করেছেন। মিরাজ কোনো ভুল করেনি।’
প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান। আগামীকাল শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চান মুশতাক, ‘এই ম্যাচের ভুলগুলো দ্রুত ভুলে যেতে হবে। আমাদের সামর্থ্য আছে এবং ছেলেরা যদি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কার্যকর করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডেতেই দাপটে দেখিয়েছে পেসাররা। এই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘আমরা এমন পিচ তৈরি করছি কারণ দক্ষিণ আফ্রিকায় আগামী বিশ্বকাপে এমনই কন্ডিশন পাওয়া যাবে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো দল হতে চাইলে যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে হবে।’
বাংলাদেশ পাকিস্তান সিরিজ সম্পর্কে আরও পড়ুন-

ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিতে ওস্তাদ আরলিং হালান্ড। কেন যে তাঁকে ‘গোলমেশিন’ বলা হয়, সেটা ম্যানচেস্টার সিটিতে তাঁর পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবেন। ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। তবে আজ রাতে হালান্ডকে আটকাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশেষ এক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করেছেন।
১ ঘণ্টা আগে
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ফুটবলারদের ‘ভায়াগ্রা’ গ্রহণের চমকপ্রদ খবর ছড়িয়েছে। যদিও ইংল্যান্ড কোচ টমাস টুখেল তা হেসে উড়িয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
বলতে গেলে শেষ ভাগে এসে পড়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শেষ হতে বাকি শুধু ১৪ দিন। যে টুর্নামেন্টের জন্য বিশ্ববাসী চার বছর অপেক্ষা করে, যার জন্য এত উন্মাদনা। তবে নকআউট পর্বে এখন যে রোমাঞ্চ ছড়াচ্ছে, তাতে কোন দল জিতবে শিরোপা, তা নিয়ে ফুটবলপ্র
৩ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে মিসরের বিপক্ষে। পরশু আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর; যা ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে মিসর ফুটবল দলের সদস্যরা ডালাস পুলিশ ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন।
৩ ঘণ্টা আগে