
ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনবারের ফাইনালিস্ট স্যার ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ হ্যাটট্রিকটা প্রায় করেই ফেলেছিল। ১৯৮৩ বিশ্বকাপে লর্ডসে ভারত সেটা আর হতে দেয়নি। হ্যাটট্রিক না হলেও ক্রিকেট বিশ্বে স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডসদের উইন্ডিজ কীভাবে ছড়ি ঘোরাত, ’৭০-’৮০-এর দশকে যাঁরা খেলা দেখেছেন, সেটা তাঁদেরই ভালো জানা। সেই ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের হারিয়ে খুঁজছে।
লয়েড-রিচার্ডস-বিশপদের খেলা দেখে অনেকে ওয়েস্ট ইন্ডিজের সমর্থক বনে গিয়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চ কেবলই অতীত। ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক। বিশ্বকাপে সরাসরি খেলাটাই এখন তাদের জন্য অনেক কঠিন কাজ। তাদের এই হতাশার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় ইতালির। ২০১৮, ২০২২, ২০২৬—টানা তিন ফুটবল বিশ্বকাপের মূলপর্বেই উঠতে পারেনি ইতালিয়ানরা। তাতে করে ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ভক্ত-সমর্থকদের ডিম ছোড়া, ফেডারেশনের একাধিক কর্মকর্তার পদত্যাগসহ গত কয়েক মাসে ঘটেছে অনেক ঘটনা। অথচ এই ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন।
বেলফাস্টে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৩ উইকেটের জয়েই মূলত ওয়েস্ট ইন্ডিজের সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গেছে। এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। দুঃখের শুরুটা মূলত ২০১৯ সাল থেকেই। বাছাইপর্বে বাধা পেরিয়ে মূল পর্বে উঠতে হয়েছিল ক্যারিবীয়দের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের মধ্যে ৯ নম্বরে থেকে শেষ করেছিল উইন্ডিজ। ৯ ম্যাচ খেলে পেয়েছিল ৫ পয়েন্ট। জিতেছিল ২ ম্যাচ এবং এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
সবচেয়ে বড় ধাক্কাটা ওয়েস্ট ইন্ডিজ খেয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ২০২০ থেকে শুরু করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ১৩ দলের সুপার লিগের শীর্ষ আট দল সরাসরি খেলত বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট টেবিলের সেরা আটে না থাকায় খেলতে হয়েছিল বাছাইপর্বে। সেই পরীক্ষায়ও পাস করতে পারল না ক্যারিবীয়রা। ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি ক্যারিবীয়রা। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে খেলতে না পারার বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ঘটেছে সেবারই।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) বেহাল দশা, বিশ্বজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি—সব মিলিয়ে উইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ হারিয়ে গেছে অনেক আগেই। কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করা যায় বলে টি-টোয়েন্টি লিগে ঝুঁকছেন উইন্ডিজ ক্রিকেটাররা। ২০১২ ও ২০১৬ সালে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ক্যারিবীয়রা। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের হিসেব করলে সেখানে কেবল হতাশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না।
উইন্ডিজের নিজেদের যেমন ব্যর্থতা রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দায়ও কোনো অংশে কম নয়। ৩২ দল থেকে বেড়ে সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপ হয়েছে ৪৮ দল নিয়ে। আইসিসি হাঁটছে উল্টো পথে। ২০১৫ বিশ্বকাপের ১৪ দল থেকে কমিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ১০ দল নিয়ে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও হয়েছে একই পদ্ধতিতে। এমনকি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগে থেকেই ১৪ দলের হওয়ার কথা ছিল। এখানেও দল সংখ্যা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত ১৪ দলের বিশ্বকাপ হচ্ছে। বদলানো হয়েছে সংস্করণও। গতকাল ক্রিকেট স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি) এক যৌথ বিবৃতিতে ধুয়ে দেয় আইসিসিকে।

ক্রিকেট বলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে। তা না হলে বর্তমানে যে ভঙ্গুর অবস্থা দলটির, তাতে করে টানা কয়েক বিশ্বকাপ না খেলতে পারলে মোটেও বিস্ময়কর হতো না। ফুটবল বিশ্বকাপে টানা তিনবার খেলতে না পারার ব্যর্থতায় ইতালির কোচ জেনারো গাত্তুসো এ বছরের এপ্রিলে পদত্যাগ করেন। টানা তিন মাস ধরে খালি হয়ে থাকা প্রধান কোচের পদ গত মাসে পূরণ করেন রবার্তো মানচিনি। যে মানচিনির প্রথম দফায় (২০১৮ থেকে ২০২৩) টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছিল ইতালি। ২০২১ সালে জিতেছিল ইউরোও।
আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হবে দশ দলের বাছাইপর্ব। ক্রিকইনফোর সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের পাশাপাশি আরও ৮ দল খেলবে বাছাইপর্ব। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি কাটবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। দ্বিতীয় থেকে চতুর্থ দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন সংস্করণ অনুযায়ী এই তিন দল খেলবে সুপার সিরিজ।

ফিফার সংস্কারের দাবিতে এবার একসঙ্গে সরব ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগা আজ যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে।
২২ মিনিট আগে
শুরুতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়েই ছিলেন। কিন্তু দৌড়ের মাঝপথে, বিশেষ করে ৬০ মিটার পেরোনোর পর, বাকিদের তুলনায় পিছিয়ে পড়েন ইমরানুর রহমান।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরু করতে গিয়েই হোঁচট খেল ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে বারবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল সেলেসাওরা।
১ ঘণ্টা আগে
ভারত-জাপান টি-টোয়েন্টি শেষ হওয়ার তিন দিন পেরোলেও আলোচনা থামছেই না। ব্যাপারটা রুদ্ধশ্বাস ম্যাচ বলেই নয়। সেই ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্ত জাপানের বিপক্ষে গেছে বলে সমালোচনা চলছে। আকাশ চোপড়ার মতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী ভারত ভুল কিছু করেনি।
২ ঘণ্টা আগে