
সৌরভ গাঙ্গুলীকে গত কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে একের পর এক হুমকি। গতকাল তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে পাঠানো হয়েছে এক চিঠি। এরই মধ্যে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতির দায়িত্বে থাকা সৌরভের কার্যালয়ে হত্যার হুমকি দিয়ে পাঠানো হয়েছে বলে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে জানা গেছে। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গাঙ্গুলীর ম্যানেজার। পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্র থেকে জানা গেছে, সৌরভের কার্যালয়ে পাঠানো দুই চিঠিতে তিনি ও তাঁর স্ত্রীকে হত্যার পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। চিঠিগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হতে পারে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো এক ব্যক্তি এগুলো পাঠিয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
সবগুলো চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না এবং কথিত হুমকির পেছনে প্রকৃত কারণ কী—খতিয়ে দেখছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত শুরু করেছি। চিঠিগুলোর বিষয়বস্তু, এগুলোর উৎস এবং কুরিয়ার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যাতে দায়ী ব্যক্তিকে শনাক্ত করা যায়।’
পুলিশ অভিযোগে উল্লিখিত প্রেরকের ব্যবহৃত সিম কার্ডটির গতিবিধিও খতিয়ে দেখা শুরু করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে পাঠানো পার্সেল বা চিঠিগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা কুরিয়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি এবং একটি মোবাইল নম্বর শনাক্ত করেছি। এখন সেটির অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে।’
প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে এসব চিঠি আসছিল বলে জানা গেছে। তবে শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতির ম্যানেজার থানায় অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত কর্মকর্তারা চিঠি দুটির বিষয়বস্তু খতিয়ে দেখছেন। প্রেরকের পরিচয় ও হুমকির পেছনে থাকা উদ্দেশ্য জানার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৩ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে