লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) প্রথম ম্যাচটা ভালো না করতে পারলেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চেনা মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। পাল্লেকেলে স্টেডিয়ামে জাফনা কিংসের বিপক্ষে ফিজ দারুণ বোলিং করলেও তাঁর দল ডাম্বুলা সিক্সার্স ম্যাচটা হেরে গেছে।
জাফনাকে ১৯২ রানের বড় লক্ষ্য দিয়েছিল মোস্তাফিজের দল ডাম্বুলা। ফিজ আর মোহাম্মদ নবী ভালো করলেও সতীর্থ বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফিরতে পারেননি তাঁরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৫.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিং, ডেথ ওভারে ইকোনমিক্যাল বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়ে প্রশংসিতই হয়েছে মোস্তাফিজের পারফরম্যান্স। সেই ছন্দ তিনি টেনে এনেছেন এলপিএলেও।
বিশ্বকাপের আগে আইপিএলে চেন্নাইয়ের হয়ে মুগ্ধ করে এসেছিলেন মোস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির সাহচর্যে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসিত। আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব মিলিয়ে বছরটা ভালোই যাচ্ছে তাঁর।

কীর্তিমানের মৃত্যু নাই—বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য ক্লিশে হলেও পেলে-দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে এটা কখনো পুরোনো হবে না। মৃত্যুর তিন-চার বছর পেরিয়ে গেলেও এখনো তাঁরা অমর। এবার ব্রাজিল কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। দাম হতে পারে প্রায় ৭৪ কোটি টাকা।
১১ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র নয় দিন বাকি। এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির বার্তা দিলেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। বাঁ হাতের একটি আঙুলে চিড় ধরার পর ব্যান্ডেজ পরা অবস্থায় অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এই চোট বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলার পথে বাধা হবে না বলেই ধারণা করা হচ্ছে
৩৭ মিনিট আগে
এক বছর আগেও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বিভাগের ফুটবলে খেলতেন চো উই-জে। এখন তিনি বিশ্বকাপ খেলার অপেক্ষায়। চোট পাওয়া এক খেলোয়াড়ের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
২ ঘণ্টা আগে
ঝোড়ো গতির সঙ্গে বাউন্সার, পাশাপাশি লেংথের পরিবর্তন করে ব্যাটারদের ভড়কে দিতে নাহিদ রানার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট—সব জায়গাতেই রানার ঝড়ে কাবু হয়ে যান ব্যাটাররা। সেই রানাকে আজ বেধড়ক পিটুনি দিলেন হাবিবুর রহমান সোহান। বিস্ফোরক ব্যাটিংয়ে সোহানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগে