
দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার দেখে মোহাম্মদ আমির মুখ টিপে হেসেছেন কি না কে জানে। ‘সুপার এইট থেকে বাদ পড়বে ভারত’ দুইবার এমন মন্তব্য করে বেশ তোপের মুখেই পড়েছিলেন পাকিস্তানের সাবেক এই পেসার। আমিরের সে ভবিষ্যদ্বাণীর পর বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে হট ফেবারিট ভারত।
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। শেষ আটের ‘এ’ গ্রুপে আরও দুটি ম্যাচ বাকি আছে তাদের; প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুটি ম্যাচেই জিততে হবে আয়োজকদের। এরপরও শেষ চারে খেলা নিশ্চিত হবে না তাদের। আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে সুপার এইটের ম্যাচগুলো খেলছে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
নিজেদের বাকি ম্যাচ দুটি জেতার পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার কাছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের হার কামনা করতে হবে ২০০৭ এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নদের। সে ক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে এইডেন মার্করামের দল। ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হবে ভারত; ২ পয়েন্টের বেশি না পাওয়ায় সুপার এইটেই পথচলা থেমে যাবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের।
এই সমীকরণ না মিললে অর্থাৎ জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ–যেকোনো এক দলের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে পয়েন্ট টেবিলের সমীকরণ কঠিন হয়ে যাবে। ভারত যদি নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে নেয় তাহলে তিনটি দলের ৪ পয়েন্ট হবে। তখন রান রেটের হিসেব সামনে চলে আসবে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে ভারতের রান রেট এখন মাইনাস ৩.৮০০।
আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে ভারত। ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। রান রেটের হিসেবে উতরে যেতে শেষ দুটি ম্যাচে আগে ব্যাট করলে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে দ্রুত রান তাড়া করতে হবে সূর্যকুমার যাদবদের। তবে দুই ম্যাচের একটিতে হারলে সেমিফাইনালের সমীকরণ আরও কঠিন হবে ভারতের জন্য।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর যে মিশন নিয়ে নেমেছেন, সেটা তিনি বারবার বলেছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দেশের ফেডারেশনগুলোর সঙ্গে প্রায় তিন ঘণ্টা সভা করেছেন। সেই সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি
৪ মিনিট আগে
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো রকম পাত্তা পায়নি ভারত। তাদের ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এইডেন মার্করামের দল। এভাবে হারিয়ে সূর্যকুমার যাদবের দলকে উচিত শিক্ষাই দিয়েছে প্রোটিয়ারা–তেমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
১৯ মিনিট আগে
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমের শুরুটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই। লস অ্যাঞ্জেলেসের এলএ মেমোরিয়াল কলিসিউমিন স্টেডিয়ামে গতকাল ইন্টার মায়ামি ৩-০ গোলে হেরেছে এলএএফসির কাছে। এমনকি এই ম্যাচ শেষে মেসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
২০২৩ সালের ১৯ নভেম্বর—ভারত যে চাইলেও দিনটিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবে না। সেবার ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্টজুড়ে অপরাজিত ভারত হোঁচট খেল ফাইনালেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ফাইনালে হারের ২৭ মাস পর বড় মঞ্চে হারের স্বাদ তারা গতকাল পেল এই ভেন্যুতেই। তাও সেই হার যেন তেন হার নয়।
২ ঘণ্টা আগে