১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে পরশু। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন শুরু হবে শনিবার। তবে দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস এখনো কলকাতা দলে যোগ দিতে পারেননি। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এ ব্যাপারে কোনো দুশ্চিন্তা করছেন না।
এই মুহূর্তে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে পরশু। ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট। আন্তর্জাতিক সিরিজের কারণে সাকিব-লিটনদের অনাপত্তিপত্রের বিষয়টি এখনো ঝুলে আছে। যথাসময়ে তাই আইপিএলে খেলতে যেতে পারছেন না এই দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের সংবাদ সম্মেলনে গতকাল পণ্ডিত বলেন, ‘সাকিব-লিটন খুব শিগগিরই এখানে এসে পৌঁছাবে।’
শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে তারা (সাকিব-লিটন) এখানে আছে। গত এক মাস তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা ক্রিকেটই খেলছে। আমাদের এই মুহূর্তে তেমন সমস্যা নেই।’
গত কয়েক মৌসুম আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়াস আয়ার। তবে পিঠের চোটে ভুগতে থাকা শ্রেয়াস এবার অধিকাংশ ম্যাচ খেলতে পারবেন না। শ্রেয়াসের পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২০ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে