
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। কদিন পরপর নানা ইস্যু চলে আসছে দেশের ক্রিকেটে। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের বাইরের একটি শক্তি অবিরত তাঁর পরিচালনা পর্ষদের কাজে ‘বিরক্ত’ করে চলেছে। বাধা সৃষ্টি করছে।
এত কঠিন পরিস্থিতির মধ্যে দেশের ক্রিকেট যাচ্ছে, বুলবুল নিজেই বলেছিলেন একবার—একটা দিন ভালো যায় তো আরেকটা দিন খারাপ। ক্রমাগত বোর্ডের বাইরের কিংবা অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ তাঁর সামনে। এত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব কম সভাপতিকেই পড়তে হয়েছে। নিজের চ্যালেঞ্জ নিয়ে গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘এই জার্নি যতটা মসৃণ হওয়া উচিত ছিল...(বিসিবির) নির্বাচনের আগে থেকে এ পর্যন্ত একটা ফোর্স সব সময় ডিস্টার্ব করেছে। দুষ্টামি করেছে আমি বলব! মনে হয়, অপেশাদারি আচরণ করে যাচ্ছে তারা। একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে, যেটা দেশের ক্রিকেটের স্বার্থে করা উচিত নয়। একটা দেশ যখন সিদ্ধান্ত নেয়, দেশের স্বার্থে সবাই সেই সিদ্ধান্তকে স্বাগত জানায়। ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেয়, দেশের ক্রিকেটের স্বার্থে মেনে নেওয়া কিংবা সেই লক্ষ্যে এগোনো উচিত। ক্রিকেটের স্বার্থ সবার আগে দেখা দরকার। মনে হচ্ছে, একটা এক্সটার্নাল ফোর্স অহেতুক ডিস্টার্ব করেছে।’
খেলার চেয়ে যেন খেলার বাইরের বেশি আলোচনা হয় দেশের ক্রিকেটে। এ নিয়ে বিসিবি সভাপতি হতাশ কণ্ঠে বলেন,‘যেভাবে আমাদের ক্রিকেটের বাইরের বিষয়গুলো দেখা হচ্ছে। ক্রিকেট বোর্ড যে একটা ক্রীড়া সংস্থা, এটা ভুলে মনে হচ্ছে, একটা রাজনৈতিক সংগঠন হয়ে গেছি! ক্রিকেট নিয়ে তানজিদ তামিমের ১০০ বা রিশাদ হোসেনের বোলিং নিয়ে আজকাল আলোচনা হয় না। আলোচনা হয় অন্য কিছু নিয়ে। দুঃখজনক। তবে যারা করছে, তারা হয়তো একসময় অনুশোচনা করবে।’
ক্রিকেট বোর্ডের বাইরের বিষয় তো আছেই। বোর্ড পরিচালকদের নানা কার্যক্রম কিংবা মন্তব্যেও অস্বস্তিতে পড়তে হচ্ছে বুলবুলকে। বিসিবি সভাপতি বলেন, ‘দেখুন, আমাদের যে গঠনতন্ত্র আছে, সেটিতে সবকিছুই আছে। তবে সেখানে বোর্ড ডিরেক্টরদের টার্মস অব রেফারেন্স নেই। যেহেতু নেই আর বোর্ডে তো সবাই বিজ্ঞ। এটা তো স্কুল নয় যে কেউ স্কুলিং করবে। এটা পুলিশের প্রতিষ্ঠান নয় যে পুলিশিং করবে। আমরা যতটা পারি, নিজেদের মধ্যে সেটা আলোচনা করি এবং দেখবেন, পুনরাবৃত্তি খুব একটা হয় না। তো সবাই কথা শোনার চেষ্টা করে।’
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বর্তমান পরিচালনা পর্ষদ থাকবে কি না—এমন একটা আলোচনা আছে দেশের ক্রিকেটে। এ প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এ ধরনের আলোচনা হওয়ায়ই উচিত নয়। একটা নির্বাচিত বোর্ড, যারা চার বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। (জাতীয়) নির্বাচনের সঙ্গে এটার তো কোনো সম্পর্ক দেখছি না। আর সরকারি হস্তক্ষেপ কখনোই হয় না বাংলাদেশ ক্রিকেটে, হবেও না। আইসিসির যে নিয়ম-নীতি আছে, সেটির মধ্যেই আমাদের থাকা উচিত।’

মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের। দারুণ বোলিংয়ে তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে চালকের আসনের বাবর আজমের দল।
৩ ঘণ্টা আগে