যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে। টি-টেন সংস্করণের টুর্নামেন্ট খেলতে সাকিব যখন মার্কিন মুলুকে ব্যস্ত, সেই সময় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। আবুধাবি টি-টেন লিগে তাঁকে নিয়েছে বাংলা টাইগার্স।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলা টাইগার্স সাকিবকে নেওয়ার কথা আজ নিশ্চিত করেছে। তাঁকে নেওয়া হয়েছে আইকন ক্যাটাগরিতে। কিছু না লিখে ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে মাত্র দুটি ইমোজি ব্যবহার করে একটি ফটোকার্ড বানিয়েছে। আবুধাবি টি-টেন লিগের পোস্ট শেয়ার করেই সাকিবকে নিয়ে সুখবর দিয়েছে বাংলা টাইগার্স। টি-টেন লিগ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘সাকিব আল হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ এই বাক্যের পর বাঘের ইমোজি ব্যবহার করেছে তারা। পরে টি-টেন লিগ লিখেছে, ‘বৈশ্বিক মহাতারকা বাংলা টাইগার্সে আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুমে আইকন হিসেবে যোগ দিয়েছে।’
আবুধাবি টি-টেন লিগ সবশেষ হয়েছিল ২০২৩ সালে। সেই মৌসুমেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান তিনি। সেই সাকিব এ বছরের ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
মার্কিন মুলুকে চলমান সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিবের লস অ্যাঞ্জেলেস ওয়েভস ৩ ম্যাচ খেলে জিতেছে ১ ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে ৫ নম্বরে, যেখানে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। নিউইয়র্ক লায়নস ও আটলান্টা কিংসের ২ পয়েন্ট করে হলেও নেট রানরেটের কারণে তারা সাকিবদের চেয়ে এগিয়ে। লস অ্যাঞ্জেলেসের নেট রানরেট -০.২৬৮। ১৩ অক্টোবর সাকিবদের প্রতিপক্ষ ডালাস লোনস্টার্স। লস অ্যাঞ্জেলেস ওয়েভস-ডালাস লোনস্টার্স ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে