
এদেশের মানুষের কাছে ডিসেম্বর মানেই বিজয়ের আরেক নাম। ১৯৭১ সালের এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, জন্ম হয়েছিল নতুন একটি সূর্যের। তাই ডিসেম্বর এলেই আলাদাভাবে বীর শহীদদের স্মরণ করে গোটা জাতি।
এবারও ব্যতিক্রম হচ্ছে না। ডিসেম্বর শুরু হতেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। ফেসবুকে নিজেদের মতো করে আবেগ মিশিয়ে শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সবাই। তানজিম হাসান সাকিবও পিছিয়ে নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের এই পেসার। একাত্তরে যাঁরা রক্ত দিয়েছেন তাঁদের প্রতি গোটা জাতি ঋণী বলে মনে করেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। যারা আমদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।’
বর্তমানে বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাকিব। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন সিলেটের এই বোলার। পরবর্তীতে বাকি ২ সংস্করণেও অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত দেশের জার্সিতে ১ টেস্ট, ১৫ ওয়ানডের পাশাপাশি ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন। সব সংস্করণ মিলিয়ে ঝুলিতে পুরেছেন ৭২ উইকেট।
আয়ারল্যান্ড সিরিজ শেষে আপাতত অবসর সময় কাটছে সাকিবের। আগামী ২৬ ডিসেম্বর বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তাঁর। এই টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। সে দলের অপরিহার্য সদস্য সাকিব। ইনজুরিতে না পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পেস বিভাগের অন্যতম দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে