২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন। ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন।
এক সপ্তাহ আগে সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর পর আজ যখন সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি হালনাগাদ করেছে, তখন শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২৩। সাকিব শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২২। নিউইয়র্কে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি হাসারাঙ্গা। ৩.২ ওভার বোলিং করে ২২ রানে নেন ২ উইকেট। ২১২ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনে মোহাম্মদ নবী।
এনরিখ নরকিয়া, ফজলহক ফারুকি—এই দুই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারের বিশ্বকাপে। দুজনেই লাফ দিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন নরকিয়া। প্রোটিয়া পেসারের রেটিং পয়েন্ট ৬৪৭। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৭ রান খরচ করে নেন ৪ উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ফারুকি। গায়ানায় গতকাল উগান্ডার বিপক্ষে নেন ৫ উইকেট। ৪ ওভারে বোলিং করে ৯ রান খরচ করেছেন। ফারুকির রেটিং পয়েন্ট ৬৩৬। ৭১৫ ও ৬৮১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে আদিল রশিদ ও হাসারাঙ্গা।
উগান্ডার বিপক্ষে গতকাল ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। বিশাল জয়ের পর আফগান ব্যাটারদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২০ ও ২৪ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। দুই আফগান ওপেনারই চার ধাপ করে এগিয়েছেন। উদ্বোধনী জুটিতে ১৫৪ রান যোগ করেন গুরবাজ ও জাদরান। ৪৫ বলে ৭৬ রান করেছেন গুরবাজ। জাদরান করেছেন ৪৬ বলে ৭০ রান। ৮৬১ ও ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে সূর্যকুমার যাদব ও ফিল সল্ট।

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১৯ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
২ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
৩ ঘণ্টা আগে