আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের জন্য ফজলহক ফারুকি বেছে নিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। গায়ানায় আজ উগান্ডার ব্যাটারদের খাবি খাইয়েছেন তিনি। ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পরও হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ করছেন ফারুকি।
উগান্ডার বিপক্ষে আজ ৪ ওভার বোলিং করে ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটা। এর আগে মুজিব উর রহমান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে নেন ৫ উইকেট। তিন বছর পর মুজিবের রেকর্ড ভাঙার রাতে উগান্ডার অর্ধেক উইকেট নিতে ফারুকির লেগেছে ২ ওভার। উগান্ডার ইনিংসের প্রথম ও ১৩তম ওভার—দুই ওভারেই হ্যাটট্রিকের সুযোগ এসেছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত আফগানদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করা হয়নি এই বাঁহাতি পেসারের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুকি বলেন, ‘এটা (হ্যাটট্রিক) আমি মিস করেছি কয়েকবার (হাসি দিয়ে)। মাঝেমধ্যে সেটা আমার নিয়ন্ত্রণে থাকে না এবং যদি সুযোগ পাই, চেষ্টা করব হ্যাটট্রিক করার।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফারুকির পথচলা শুরু ২০২১ সালে। এর আগে ২০১৯ সালে পাকিজা ক্রিকেট লিগ দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফগান বাঁহাতি পেসার। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অভিজ্ঞতা বিশ্বকাপের মতো মঞ্চে অনেক কাজে লাগে বলে মনে করেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনাকে বড় মঞ্চে দারুণ খেলতে সাহায্য করবে। অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলা আপনাকে চাপের মুহূর্ত সামলাতে অনেক সাহায্য করবে। ঠিক জায়গায় আপনি বোলিং করতে পারবেন।’

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১৮ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
২ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
৩ ঘণ্টা আগে