
প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে একটা সময় তো যতিচিহ্ন বসাতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে। তবু এমনটা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী মিষ্টি। মাহমুদউল্লাহর স্মৃতি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। অ্যাডিলেডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেন মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম হয়নি মাহমুদউল্লাহর। অফফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। প্রত্যাবর্তনের গল্পও লিখেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের সুবাদেই বাংলাদেশ ওঠে ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়। যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেশের মানুষের থেকে পেয়েছ আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। মাশাআল্লাহ। এমআর থ্রিশের ভক্ত-সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ ও গর্বিত।’

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪।
আরও খবর পড়ুন:

ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
৭ মিনিট আগে
৩৬ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করেছিল, তবে কর্নার থেকে আসা জটলার ভেতর জোড্রিকের নেওয়া হেডটি সহজে তালুবন্দী করেন মাহিন। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বাংলাদেশ খেলার গতি নিয়ন্ত্রণ করে ভারতকে চাপে রাখলেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের।
২৯ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিন্ডিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ভিডিওটিতে সতীর্থ মঈন আলীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাঁকে।
৩২ মিনিট আগে
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
২ ঘণ্টা আগে