২০২৪ জিম আফ্রো টি-টেনের ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে। যে ফ্র্যাঞ্চাইজি বিজয়কে নিয়েছে, সেখানেই গতবার খেলেছিলেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে গত রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা আজ সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্স—এসব টি-টোয়েন্টি তারকাদের। তাসকিন গত বছর খেলেছিলেন বুলাওয়ের হয়ে। তখন ফ্র্যাঞ্চাইজিটির নামের সঙ্গে জাগুয়ার্স শব্দটি ছিল না।
বিজয়ের বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে ডেভিড ওয়ার্নার-কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের। গত বছর জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমে পাঁচ দল নিয়ে খেলা হলেও এবার দ্বিতীয় মৌসুমে খেলবে ৬ দল। রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে।
জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমেও খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফালোর হয়ে। টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা ডারবান কালান্দার্স জিতেছিল জোবার্গ বাফালোকে হারিয়ে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে