
করাচিতে রায়ান রিকেল্টনের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছে প্রোটিয়ারা। আফগানদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এটি তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য তাড়া করে ২৪৭ রান করেছিল। সেটি ছিল এত দিন তাদের সর্বোচ্চ স্কোর। আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ইনিংস ছিল গত বছর শারজায় করা ১০৬ রান। আজ নিজেদের সব স্কোরই ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। স্পোর্টিং উইকেটে আফগানিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করানো যে তাদের লক্ষ্য ছিল সেটি আর বলার অপেক্ষা রাখে না। রিকেল্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করামের ফিফটিতে নিজেদের লক্ষ্যে অনুযায়ী ভালো স্কোরই গড়েছে প্রোটিয়ারা।
ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিটা অবশ্য বড় হয়নি দক্ষিণ আফ্রিকার। ষষ্ঠ ওভারেই মোহাম্মদ নবির বলে ভাঙে ২৮ রানের ওপেনিং জুটি। ১১ রানে ফেরেন টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে আর পেছনে তাকাতে হয়নি। বাভুমা ও রিকেল্টনের ১২৯ রানের জুটিতে দেড় শ পেরিয়ে যায় তারা। ২৯ তম ওভারে এবারও আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন নবি। ৭৬ বলে ৫৮ রানে ড্রেসিংরুমে ফেরান বাভুমাকে।
বাভুমা ফিরলেও রিকেল্টন তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। ৩৬ তম ওভারে রশিদ খানের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ফিরতি বক্সে ঢোকার সুযোগ পাননি এই বাঁহাতি ব্যাটার। রিকেল্টনের ব্যাট বল মিস করায় স্ট্যাম্পিং করতে কোনো ভুল করেননি উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। ১০৬ বলে ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।
বাভুমার পর চার ও পাঁচ নম্বরে নামা ডুসেন ৪৬ বলে ৫২ ও মার্করাম ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকা পায় ৬ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর। ৫১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন আফগানিস্তানে নবি।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
১ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
২ ঘণ্টা আগে