
অসহায় আত্মসমর্পণ বলতে যা বোঝায়, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলের পারফরম্যান্স হচ্ছে তেমনটাই। নিউজিল্যান্ডের পর ভারতের কাছেও বিধ্বস্ত মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত হয়েছে আয়োজকদের।
দুবাইয়ে গতকাল পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্য ভারত ৪৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর তোপ দাগলেন শোয়েব আখতার। কারণ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ—স্বীকৃত এই চার বোলার ছিলেন পাকিস্তানের একাদশে। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগা ও খুশদিল শাহ খেলেছেন।
নিউজিল্যান্ড, ভারত দুই দলের বিপক্ষেই একই রকম বোলিং আক্রমণ সাজাতে বাধ্য হয়েছে পাকিস্তান। দুবাইয়ে গতকাল ভারতের কাছে হারের পর শোয়েব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক রিলসে শোয়েব বলেছেন, ‘ভারতের কাছে হারে খুব একটা হতাশ নই। কারণ, আমি জানতাম এমনটা হবেই। আপনি পাঁচ বোলার নিয়ে খেলতে পারেন না। বিশ্বের অন্যান্য দল যেখানে ছয় বোলার নিয়ে খেলছে। আপনার দলে মাত্র দুই অলরাউন্ডার। এই ম্যানেজমেন্ট নির্বোধ। আমি সত্যিই খুব হতাশ।’
টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা শুবমান গিল গতকাল পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৬ রান। রোহিত শর্মা ১৫ বলে ২০ রান করলেও ভারতকে ঝোড়ো শুরু এনে দিতে অবদান রেখেছেন। যার সুবাদে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৪ রান করেছে। এরপর খুশদিলকে চার মেরে ৫১তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ভারতকে ৬ উইকেটের বিশাল জয় এনে দেন বিরাট কোহলি। অথচ পাকিস্তান গতকাল ১১ থেকে ২০—এই ১০ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ২৭ রান যোগ করেছে।
ভারতের সঙ্গে পাকিস্তানের পারফরম্যান্সের এমন আকাশ-পাতাল তফাৎ দেখে চটেছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমি এই বাচ্চাদের দোষ দিতে পারব না (পাকিস্তানি ক্রিকেটার)। টিম ম্যানেজমেন্টের মতোই এই ক্রিকেটাররা। তারা জানে না কী করতে হবে। ইনটেন্ট ভিন্ন কিছু। তাদের রোহিত, বিরাট, শুবমানের মতো স্কিলসেট নেই। ক্রিকেটার অথবা ম্যানেজমেন্ট কিছুই জানে না। তারা কোনো রকম স্পষ্ট নির্দেশনা ছাড়াই খেলতে গেছে। তাদের কী করা উচিত, কেউ জানে না।’
২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট +০.৬৪৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট +১.২০। তারা এক ম্যাচ খেলে সেটিতেই জিতে ২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ২ ম্যাচ হারের পর পাকিস্তানের নেট রানরেট -১.০৮৭। তাদের পয়েন্ট তো শূন্য। আর রাওয়ালপিন্ডিতে আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ খেলতে নামবে কিউইদের বিপক্ষে।

হারারে স্পোর্টস ক্লাবেই কদিন আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ লাগানোর সম্ভাবনা এবার তৈরি করেছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারল না বাংলাদেশ।
১৩ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
২ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৪ ঘণ্টা আগে