এই বছরের জুলাইয়ে নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন ইবাদত হোসেন। বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
সেই সময় প্রায় মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি ইবাদতের। ফলে এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যান এই পেসার। শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করাতে হলো তাঁকে। তাতেই শেষ হয় তাঁর ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন।
তবে অস্ত্রোপচারের পরও দ্রুত মাঠে ফেরা হচ্ছে না ইবাদতের। বরং আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হচ্ছে তাঁর। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরের আগে ফিরতে পারবেন না ইবাদত। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁকে বাংলাদেশ দলে না দেখার সম্ভাবনাই বেশি।
ইবাদতের ফেরা নিয়ে নান্নু বলেছেন, ‘ইবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। পরবর্তী মৌসুম মানে আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা দিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা হালনাগাদ তথ্য আছে। ও যে পুনর্বাসনের মধ্যে আছে, এর আগে ফেরা সম্ভব নয়। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না দিলে বলতে পারব না।’
এর আগে ইবাদতকে দেখা যাবে না আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজেও। এই বছরের আগস্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় ইবাদতের। চোটে পড়ার আগের এক বছরে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন ইবাদত। কিন্তু ছিটকে গেলেন এক বছরের বেশি সময়ের জন্য।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে