বিসিবির পরিচালকের পদ থেকে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন খালেদ মাহমুদ সুজন। কাল তাঁর পদত্যাগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ক্ষমতার পটপরিবর্তনের পর নাজমুল হাসান পাপনসহ বিসিবির পরিচালনা পরিষদের একাধিক পরিচালক পদত্যাগ করলেও পাপনঘনিষ্ঠ সুজন নতুন সভাপতি ফারুক আহমেদের সঙ্গেই ছিলেন। ফারুকের যাত্রার এক মাস না যেতেই পদত্যাগের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার আগে দীর্ঘদিন তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। সংস্কারপন্থী নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর সুজনের দাপ্তরিক দায়িত্ব নিয়ে আলোচনা উঠতেই দূরত্ব তৈরি হয়। শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছিল, তিনি যেন গেম ডেভেলপমেন্ট বিভাগ ছাড়ার মানসিক প্রস্তুতি নেন। সুজন পদত্যাগের মাধ্যমে বিসিবি থেকেই সরে গেলেন।
সুজন গেম ডেভেলপমেন্ট পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছে, যেটি দেশের ক্রিকেটের একমাত্র বৈশ্বিক শিরোপাজয়। গত বছর আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে যুব দল। সুজন এ কারণে নিজেকে ‘ব্যর্থ’ মানতে নারাজ।
তবে সুজনের বিরুদ্ধে লম্বা সময় স্বার্থের সংঘাতের ঘোরতর অভিযোগ ছিল। তিনি ২০১৩ থেকে বোর্ড পরিচালক, আবাহনী ক্লাবের কোচ, বিপিএল দলের কোচ। রাজশাহীতে একটি একাডেমিরও কোচ তিনি। পাপনের সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, ম্যানেজার এমনকি টিম ডিরেক্টরের ভূমিকায়ও দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: বিসিবি থেকে সুজনের বিদায়

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে