
এসএ টি–টোয়েন্টির নিলাম থেকে তাইজুল ইসলামকে দলে টেনেছিল ডারবান সুপার জায়ান্টস। তাতে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অপেক্ষায় ছিলেন এই বাঁ হাতি স্পিনার। তাঁর সে অপেক্ষা সহসা ফুরাচ্ছে না।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টি–টোয়েন্টিতে দল পেয়েছিলেন তাইজুল। কিন্তু এই স্পিনারের পরিবর্তে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
সেপ্টেম্বরে অনুষ্ঠিত এসএ টি–টোয়েন্টির নিলাম থেকে ৫ লাখ র্যান্ডে তাইজুলকে নিয়েছিল ডারবান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজিটি নতুন সিদ্ধান্ত নেওয়ায় এসএ টি–টোয়েন্টির চতুর্থ আসরেও কোনো বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হচ্ছে না। যদিও তাইজুলের পরিবর্তে উইলিয়ামসনে নেওয়ার কারণ জানায়নি ক্রিকইনফো।
ডারবান দিয়ে গত আসরেই এসএ টি–টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। সে আসরে ৮ ম্যাচে ৪৬.৬০ গড়ে ২৩৩ রান করেন এই ব্যাটার। স্ট্রাইকরেট ১১৮.৮৭। উইলিয়ামসন ব্যাট হাতে ভালো করলেও মৌসুমটা খুবই বাজেভাবে শেষ হয় ডারবানের। টেবিলের তলানীতে থেকে আসর শেষ করে তারা।
দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও উইলিয়ামসনকে ছেড়ে দেয় ডারবান। ফের তাঁকে দলে ভেড়াল ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরের ব্যর্থতা কাটিয়ে নতুন করে দল সাজাচ্ছে ডারবান। উইলিয়ামসন ছাড়াও তাদের দলে আছেন জস বাটলার, সুনিল নারিন, নূর আহমেদের মতো ক্রিকেটাররা।
সম্প্রতি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন উইলিয়ামসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে বেছে বেছে সিরিজ খেলার চুক্তি করেছেন। চলতি বছর ইংল্যান্ড একাধিক টুর্নামেন্ট খেলেছেন কিউইদের সাবেক অধিনায়ক। গত মাসে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজের দায়িত্ব পেয়েছেন উইলিয়ামসন।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪২ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে