
মিরপুরে নিজেদের স্পিন ফাঁদে অনেকবারই পড়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টেও বানিয়েছে ঘূর্ণি পিচ। প্রথম ইনিংসে ২০০ রান পর্যন্ত যেতে পারেনি কোনো দল। দ্বিতীয় ইনিংসে প্রথাগত টেস্টসুলভ ব্যাটিং করা আরও দুর্বোধ্য ব্যাপার হয়ে যায়। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ঘূর্ণি জাদুতে হাঁসফাঁস করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হলো ১৪৪ রানে।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল। ফলে ঢাকা টেস্টে নিউজিল্যান্ডকে কেবল ১৩৭ রানের লক্ষ্য দিতে পারল স্বাগতিকেরা। এক জাকির হাসান ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। নবম উইকেট হিসেবে ড্রেসিংরুমে ফেরার আগে ৮৬ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৮ রান। চতুর্থ দিনও ভালো শুরু করেছিল তারা। তৃতীয় উইকেটে মুমিনুল হক ও জাকির ৩৩ রানের একটি জুটিও গড়েন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল। প্যাটেলের বড় টার্ন করা ডেলিভারি পুল করতে গিয়ে ব্যাটে লাগেনি, সরাসরি বল প্যাডে লাগতেই আঙুল তুলতে সময় নেননি আম্পায়ার। ১০ রানে ফেরেন মুমিনুল।
দ্রুত ফেরেন মুশফিকুর রহিমও (৯)। টিম সাউদির জায়গায় বোলিং আক্রমণে এসেই মুশফিককে ফেরান মিচেল স্যান্টনার। মুশফিকের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে স্লিপে ড্যারিল মিচেলের হাতে। ৬ নম্বর ব্যাটিংয়ে নামা শাহাদাত হোসেন দিপুকেও (৪) এলবিডব্লিউর ফাঁদে আউট করেন স্যান্টনার। জাকিরের পরামর্শে রিভিউ নেন দিপু। তবে রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। তাই আউটের সিদ্ধান্ত বহাল থাকে।
এরপরে এক এক করে ফেরেন মেহেদী হাসান মিরাজ (৩), নুরুল হাসান সোহান (০), নাঈম হাসান (৯) ও শরীফুল ইসলাম (৮)। শেষ সাত ব্যাটারের মধ্যে ছয়জনই দুই অঙ্কের রান পর্যন্ত পৌঁছাতে পারেননি। শেষ দিকে ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
এর আগে গতকাল ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে প্যাটেল ৬টি ও স্যান্টনার ৩টি উইকেট নিয়েছেন।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৬ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
৬ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
৬ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
৭ ঘণ্টা আগে