
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে স্বাগতিকেরা। বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনো নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।
তৃতীয় দিন খেলা হয়েছে ৪৪ ওভার। মুমিনুল হকের ৪৭ আর ৬০ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে দিনটা ভালো গেছে মুজারাবানিও। বাংলাদেশের ৪ উইকেটের তিনটি নিয়েছেন এ পেসার। তাঁর বলে ক্যাচও হাতছাড়া হয়েছে কয়েকটি। তাঁর বাউন্সে খাবি খেয়েছেন ব্যাটাররা। তবে বাংলাদেশ লড়াইয়ে ফিরলেও সংবাদ সম্মেলনে নিজেদেরই এগিয়ে রেখেছেন মুজারাবানি, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে। তবে যা হয়েছে খারাপ না। আমরাও ভালোভাবেই লড়াইয়ে আছি। তবে টেস্টে প্রতিটি দিনই খেলায় থাকতে হয়। আমাদের বিশ্বাস আমরাই এখনো এগিয়ে।’
আগের দিন মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জিম্বাবুয়েকে ৩০০-৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিতে চান তাঁরা। কিন্তু জিম্বাবুয়ে চায় লক্ষ্যটা ২০০-এর মধ্যে আটকে রাখতে। বাংলাদেশের বাকি ৬ উইকেট দ্রুতই ফেলে দেওয়ার কথা বললেন মুজারাবানি, ‘ভালো হয় লক্ষ্যটা দুই শর নিচে রাখতে পারলে। তবে বাংলাদেশের রানের কথা না ভেবে আমাদের উইকেটের কথা ভাবা উচিত। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের অনেক বেশি নিখুঁত থাকতে হবে।’
কঠিন দিন পার করার পর মুজারাবানি অপেক্ষায় কাল নতুন দিনে দারুণ কিছু করতে। নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে এ পেসার বললেন, ‘সে এখন খুব ভালো খেলছে। কিন্তু ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা আগামীকালের জন্য অপেক্ষা করছি, নতুন একটি দিনের আশায়। আশা করি আমরা ভালো একটা অবস্থান থেকে শুরু করতে পারব।’

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৫ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৫ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৮ ঘণ্টা আগে