
সিরিজের প্রথম টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও নিউজিল্যান্ড জিততে পারেনি। জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পরশু মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল কিউইরা।
চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, নাথান স্মিথ ও মিচেল স্যান্টনার। হেনরি পড়েছেন মাংসপেশির চোটে। পাঁজর ও কুঁচকির চোটে পড়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন স্মিথ ও স্যান্টনার। তাতে কপাল খুলেছে ক্রিস্টিয়ান ক্লার্কের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারকে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশের জন্য। ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩ গড়ে ৭৭ উইকেট নিয়েছেন ক্লার্ক। ২৩.৫০ গড়ে ৮৯৩ রান করেছেন। অক্টোবরে ফোর্ড ট্রফির ওয়ানডে ম্যাচে সেন্ট্রাল ডিস্টিক্টসের বিপক্ষে সিনিয়র ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ক্লার্ক।
ক্লার্কের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন মিচেল হে। দুজনকেই নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট
প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে নেওয়া হয়েছে। এদিকে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে বদলি ফিল্ডার হিসেবে খেলতে নেমেছিলেন। দুজনকেই টেস্ট সিরিজের বাকি অংশের দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় পরশু ভোর চারটায় ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই। ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতেছে ১৯৯৫ সালে। ৩০ বছরের অপেক্ষা ক্রাইস্টচার্চে অল্পের জন্য ফুরোল না ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ জিততে না পারলেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই ম্যাচে অনেক সুনাম কুড়িয়েছে উইন্ডিজ। ৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে ৯ দলের মধ্যে ৯ নম্বরে ক্যারিবীয়রা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে