
চুক্তির শর্ত ভঙ্গ করে মাঝপথে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় শাস্তি পেয়েছেন মুখে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। লঙ্কান এই তারকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে করে ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও গত ২১ মার্চ হঠাৎ করেই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত জানান শানাকা। বিষয়টি পর্যালোচনার পর পিসিবি এটিকে চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শানাকা সরে দাঁড়ানোর পেছনে যেসব কারণ দেখিয়েছেন, তা তাদের কাছে গ্রহণযোগ্য বা স্বীকৃত নয়।
পিএসএল থেকে নিষিদ্ধের ব্যাপারে আয়োজিত এক শুনানিতে নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন শানাকা। পিসিবির বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোয় আমি অনুতপ্ত। পাকিস্তানের সাধারণ মানুষ, পিএসএল সমর্থক ও বৃহত্তর ক্রিকেট সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বিশেষ করে লাহোর কালান্দার্সের সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করছি।’
পিএসএল ছাড়ার পর শানাকা আইপিএলে স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। লঙ্কান ক্রিকেটার অবশ্য দাবি করেছন, অন্য কোনো টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে তিনি পিএসএল ছাড়েননি। তবে চুক্তি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় পিসিবি তাঁকে শাস্তির আওতায় আনার সিদ্ধান্তে অটল থাকে। শানাকা বলেন, ‘পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতে নতুন উদ্যমে আবারও পিএসএলে ফিরতে চাই।’
শানাকার আগে নিষিদ্ধ হয়েছেন ব্লেসিং মুজারাবানিও। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মুজারাবানির খেলার কথা থাকলেও তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। তাতে জিম্বাবুয়ের তারকা পেসারকে পিএসএলে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে। মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে তাঁকে (মুজারাবানি) নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে সাত ম্যাচের মধ্যে কলকাতা মুজারাবানিকে কেবল দুই ম্যাচ খেলিয়েছে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে