অ্যাঞ্জেলো ম্যাথুস, সাকিব আল হাসান—দুই ক্রিকেটারের নাম শুনলেই স্বাভাবিকভাবে মনে পড়ে সেই ‘টাইমড আউট’-এর ঘটনা। ২০২৩-এর নভেম্বরে দিল্লির সেই ঘটনা চাইলেও কেউ ভুলতে পারবেন না। যুক্তরাষ্ট্রে টি-টেন সংস্করণে ফের মুখোমুখি হলেন সাকিব ও ম্যাথুস। এবারও ম্যাথুসের দলকে পাত্তা দিলেন না সাকিবরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) অধীনে হওয়া সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। টি-টেন সংস্করণের এই টুর্নামেন্টে ম্যাথুস খেলছেন আটলান্টা কিংস সিসি দলে। তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে তাণ্ডব চালিয়েছেন তিনি। ম্যাথুসের তাণ্ডবের পর লস অ্যাঞ্জেলেস সাইক্লোনের মতো ব্যাটিং করেছে। ১৪৬ রানের লক্ষ্যে ২ ওভার হাতে রেখে ৯ উইকেটে জেতে সাকিবের দল। টুর্নামেন্টে এটাই লস অ্যাঞ্জেলেসের প্রথম জয়।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আটলান্টা কিংসের শুরুটা আশানুরূপ হয়নি। ২.৩ ওভারে ২ উইকেটে ২৭ রানে পরিণত হয় দলটি। আটলান্টার বিধ্বংসী ব্যাটিংয়ের শুরু এখান থেকেই। ৩ নম্বরে নামা দলটির অধিনায়ক ম্যাথুস ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৫টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। তৃতীয় উইকেটে গজানন্দ সিংয়ের সঙ্গে ১১০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ম্যাথুস। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান করেছে আটলান্টা। সাকিব ১ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ৩ ওভার বোলিং করে ৪৪ রান খরচ করেন তিনি।
১৪৬ রান তাড়া করতে নেমে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করে লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ওপেনার জর্জ মানসিকে ফিরিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী জুটি ভাঙেন গজানন্দ। ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রান করে ফেরেন মানসি। উদ্বোধনী জুটি ভাঙার পর যে ব্যাটিং লস অ্যাঞ্জেলেস করেছে, তা সাইক্লোন, সুনামি, টাইফুন—কোনো শব্দ দিয়েই ব্যাখ্যা করার মতো নয়। ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান করে ফেলে লস অ্যাঞ্জেলেস।
বোলিংয়ে খরুচে সাকিব ব্যাটিংয়েরই সুযোগ পাননি আজ। অ্যাডাম রসিংটন ও টিম ডেভিড দুই ব্যাটারই ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। রসিংটন করেন ১৮ বলে ৫২ রান। ১৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড। অস্ট্রেলিয়ার এই ব্যাটার মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে ২ পয়েন্ট এখন লস অ্যাঞ্জেলেসের। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে চারে সাকিবরা।
দিল্লির অরুণ জেটলিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুস যে টাইমড আউট হয়েছেন, তখন অধিনায়ক ছিলেন সাকিব। সেই ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ২৮২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৫৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছেছিল। এই হারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারায় লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ এই জয়েই মূলত পরবর্তী আইসিসি ইভেন্ট (২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি) খেলার যোগ্যতা অর্জন করে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে