
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই থেমে গেল অস্ট্রেলিয়ার পথচলা। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও সুপার এইটে ওঠা হলো না অজিদের। রিকি পন্টিংয়ের মতে এবার বাজে একটা বিশ্বকাপ কাটিয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারের ভূত অজিদের দীর্ঘদিন তাড়া করে বেড়াবে বলে মনে করেন দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠা নিশ্চিত ধরে দিয়েছিলেন। কিন্তু বাদ সাধল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। আর গতকাল যে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচের দিকে অজিদের চোখ ছিল, সেই ম্যাচ পরিত্যক্ত হওয়া সর্বনাশ হয়েছে অজিদের। অস্ট্রেলিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে।
‘আইসিসি রিভিউ’তে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে জিম্বাবুয়ে-ম্যাচের কথা উল্লেখ করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়ের কাছে যেভাবে তারা হেরেছে, ওই ম্যাচটির কথাই অজি ক্রিকেটাররা বারবার ভাববে। তারা নিজেরাও জানে যে, বিশ্বকাপ তো আসলে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আইসিসির কোনো ইভেন্টে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে—এটা ভাবাই যায় না।বিশ্বকাপের মতো ইভেন্টে এ ধরনের সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এবারও ঘটেছে একই ঘটনা। চোটে পড়ায় এই দুই তারকা পেসার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছেন। পন্টিংয়ের মতে কামিন্স-হ্যাজলউডের অভাব টের পেয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউতে পন্টিং বলেন, ‘জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স চোটে পড়ায় বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গেছে। টিম ডেভিডকেও শুরুতে পায়নি অস্ট্রেলিয়া।’
পাল্লেকেলেতে পরশু টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান করেছিল অস্ট্রেলিয়া। ২০০+ স্কোর তখন সহজ মনে হলেও শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। এরপর অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে সুপার এইট নিশ্চিত করে। সেঞ্চুরির পাশাপাশি দুর্দান্ত এক ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাংকা। শ্রীলঙ্কাকে প্রশংসায় ভাসিয়ে পন্টিং বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দারুণ খেলেছে। বিশেষ করে ওটা ছিল এক অসাধারণ রান তাড়া। ওই ধরনের স্কোর তাড়া করে জেতা কখনোই সহজ নয়।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান। তাতে করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান— এবারের বিশ্বকাপে সুপার এইটের এই আট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সুপার এইটে অংশ না নিলেও আয়োজক সূত্রে সরাসরি অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার জন্য ভুলে যাওয়ার মতোই। তুলনামূলক সহজ গ্রুপে পড়েও সুপার এইটে উঠতে পারল না অজিরা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় মিচেল মার্শ, ট্রাভিস হেডদের রীতিমতো ধুয়ে দিলেন ইয়ান হিলি। দল নির্বাচনের কাজটাই এবার ঠিকঠাক করা হয়নি বলে মনে করেন হিলি।
৩৩ মিনিট আগে
নিরাপত্তাইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। কদিন আগেই জানা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনো শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বাছাইপর্ব না খেলে আগামী বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে না করতেই শ্রীলঙ্কা হারায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এবার লঙ্কানরা হারাল আরেক তারকা ক্রিকেটারকে। আইসিসির এই ইভেন্ট শেষ হয়ে গেল মাথিসা পাতিরানার।
৩ ঘণ্টা আগে
নামিবিয়াকে হারালেই সুপার এইট—কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তান আজ খেলতে নেমেছিল এই সমীকরণ নিয়ে। বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান পেয়েছে ১০২ রানের আয়েশি জয়। ভারতের পর ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান।
৪ ঘণ্টা আগে