
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে না করতেই শ্রীলঙ্কা হারায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এবার লঙ্কানরা হারাল আরেক তারকা ক্রিকেটারকে। আইসিসির এই ইভেন্ট শেষ হয়ে গেল মাথিসা পাতিরানার।
মাংসপেশির চোটে পড়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাতিরানা। আজ এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর বলেন, ‘আমার ধারণা টুর্নামেন্টের বাকি অংশের জন্য সে আনফিট। তার ছিটকে যাওয়ার খবরই আপনারা পাবেন। তার বদলি খেলোয়াড় নিয়ে আমরা ভাবছি। এখনো আলাপ-আলোচনা চলছে।’ স্ক্যানের পর জানা গেছে যে পাতিরানার চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
পাতিরানার পরিবর্তে দিলশান মাদুশঙ্ক, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো—এই তিন পেসারকে নেওয়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পরিকল্পনায় ছিল বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে। শেষ পর্যন্ত মাদুশঙ্ককেই নিল শ্রীলঙ্কা। আগামীকাল কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। দুটি দলই সুপার এইট নিশ্চিত করেছে। আগামীকালের ম্যাচটি তাই সুপার এইটের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ।
পাল্লেকেলেতে পরশু ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর বাঁ পায়ের মাংসপেশিতে হাত দিয়ে বসে পড়েছিলেন পাতিরানা। চোট এতটাই গুরুতর ছিল যে মাত্র ৪ বল করেই তাঁর ম্যাচ শেষ হয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার এই পেসারের।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা নিয়েছে ‘লাইক টু লাইক রিপ্লেসমেন্ট’। হাসারাঙ্গার পরিবর্তে নিয়েছে লেগস্পিনার দুশান হেমন্তকে। এবার এসএলসি পাতিরানার পরিবর্তে নিল মাদুশঙ্ককে। এরই মধ্যে সুপার এইটের লাইনআপও ঠিক হয়ে গেছে। সুপার এইটের দ্বিতীয় গ্রুপে লঙ্কানদের প্রতিপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

নিরাপত্তাইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। কদিন আগেই জানা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনো শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বাছাইপর্ব না খেলে আগামী বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
নামিবিয়াকে হারালেই সুপার এইট—কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তান আজ খেলতে নেমেছিল এই সমীকরণ নিয়ে। বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান পেয়েছে ১০২ রানের আয়েশি জয়। ভারতের পর ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান।
৩ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৪ ঘণ্টা আগে
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
৫ ঘণ্টা আগে