
নামিবিয়াকে হারালেই সুপার এইট—কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তান আজ খেলতে নেমেছিল এই সমীকরণ নিয়ে। বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান পেয়েছে ১০২ রানের আয়েশি জয়। ভারতের পর ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান।
ভারতের কাছে কলম্বোর প্রেমাদাসায় ১৫ ফেব্রুয়ারি ৬১ রানে হেরে রানরেট ঋণাত্মক পর্যায়ে নেমে গিয়েছিল পাকিস্তানের। তাতে করে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠার হালকা সম্ভাবনা তৈরি হয়েছিল। ৪ ম্যাচে দুটি করে জয় ও হারে ৪ পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্রের নেট রানরেট +০.৯৭৬। যদি কলম্বোর এসএসসিতে নামিবিয়া অঘটন ঘটাত, তাহলে পাকিস্তানও আটকে যেত ৪ পয়েন্টে। নেট রানরেটের মারপ্যাঁচে সুপার এইটে উঠত যুক্তরাষ্ট্র। কিন্তু নামিবিয়া আজ দাঁড়াতেই পারল না পাকিস্তানের সামনে।
পাকিস্তানের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাবলীলভাবেই শুরু করে নামিবিয়া। কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারে ৩২ রান করে ফেলে নামিবিয়া। পঞ্চম ওভারের প্রথম বলে ইয়ান ফ্রাইলিংকে (৯) বোল্ড করেন পাকিস্তানের বাঁহাতি পেসার সালমান মির্জা। এই যে ভাঙন নামে নামিবিয়ার ইনিংসে, তাতে পুরো দল মিলিয়ে ১০০ রানও করতে পারেনি। ১৭.৩ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ২০ রান করেন আলেক্সান্ডার বুচিং ভলশেঙ্ক। ২০ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মারেন তিনি।
পাকিস্তানের উসমান তারিক ৩.৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন তিনি। শাদাব খান নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ নাওয়াজ ও সালমান মির্জা নিয়েছেন একটি করে উইকেট নিয়েছেন।
এসএসসিতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করেছে পাকিস্তান। ৫৮ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন সাহিবজাদা ফারহান। তবে তিনি সেঞ্চুরি করেছেন ৫৭ বলে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই কীর্তি ছিল আহমেদ শেহজাদের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের এই দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন।

নিরাপত্তাইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। ভারত থেকে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো স্থানান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক অনুরোধ করলেও কাজের কাজ কিছু হয়নি। তবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ।
৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে না করতেই শ্রীলঙ্কা হারায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এবার লঙ্কানরা হারাল আরেক তারকা ক্রিকেটারকে। আইসিসির এই ইভেন্ট শেষ হয়ে গেল মাথিসা পাতিরানার।
৩৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৩ ঘণ্টা আগে
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
৪ ঘণ্টা আগে