
গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচ খেলেও ফেলেছিলেন আব্দুল্লাহ শফিক। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে হঠাৎই পাকিস্তানি এই ওপেনারকে বাদ দেয় লাহোর কালান্দার্স। তাঁর পরিবর্তে বাংলাদেশের ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীকে নিয়েছে পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ শফিকের পরিবর্তে শামীমকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছে লাহোর। পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘আবদুল্লাহ শফিক জাতীয় দলের হয়ে খেলতে পাকিস্তান দলে যোগ দিয়েছেন। আমরা তাঁর জন্য শুভকামনা জানাই। অন্যদিকে বাংলাদেশের অলরাউন্ডার শামিম হোসেন গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগের বাকি অংশের জন্য কালান্দার্স পরিবারে যোগ দিয়েছেন।’

গায়ানায় যখন চলছে গ্লোবাল সুপার লিগ, তখন ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে খেলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। আজ এই ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিন। এই টেস্টে তো শফিকের খেলা হচ্ছে না। তবে লাহোরের পোস্ট অনুযায়ী সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে পাকিস্তানি ওপেনারকে। পোর্ট অব স্পেনে ২ আগস্ট মাঠে গড়াবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট।
পাঁচ দলের ২০২৬ গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুইয়ে থাকা লাহোর কালান্দার্সের পয়েন্ট ৪। এই দলে খেলছেন বাংলাদেশের বিস্ফোরক ব্যাটার পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩৫.৫০ গড় ও ১২৯.০৯ গড়ে করেছেন ৭১ রান। লাহোর এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। এই তিন ম্যাচ খেলে শফিক করেছেন ৪১ রান। যাঁকে আবার পাকিস্তান দলের জন্য ছেড়ে দিয়েছে লাহোর।
তিনে থাকা সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের পয়েন্ট ২। তবে চার ও পাঁচে থাকা পার্থ স্করচার্স ইলেভেন ও ডেজার্ট ভাইপার্স এখনো কোনো পয়েন্ট পায়নি। এই তিন দল দুটি করে ম্যাচ খেলেছে এবারের গ্লোবাল সুপার লিগে। পরশু সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মুখোমুখি হবে লাহোর।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহী
২৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। আইসিসি ইভেন্ট তো বটেই, টপ এন্ড টি-টোয়েন্টিতেও সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকার, রাকিবুল হাসান, রিপন মন্ডলদের খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে দ্বিপক্ষীয় সিরিজের হিসেব করলে সেটা ১৮ বছর পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্ব
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন নেপাল প্রিমিয়ার লিগে। তাঁকে নিয়ে নেপালের এক ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে যেভাবে প্রচারণা চালিয়েছে, তা অনেক
৩ ঘণ্টা আগে
মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নাট্যধর্মী সিরিজ ‘দ্য আর্লি ডেজ’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পর্তুগিজ তারকা। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে