
মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নাট্যধর্মী সিরিজ ‘দ্য আর্লি ডেজ’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পর্তুগিজ তারকা। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সিরিজটিতে রোনালদোর সঙ্গে যুক্ত হচ্ছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। একটি সূত্রের দাবি, এই প্রকল্পে থাকা তারকাদের কারণে সিরিজটির সম্প্রচার স্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মর্যাদা, সেই সঙ্গে অভিনয়শিল্পীদের তালিকা—সব মিলিয়ে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রকল্প। নাট্যজগতে রোনালদোর পদার্পণ অনেকের কাছেই বিস্ময়কর।
সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে, যে চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। গল্পের ধারণাটি এসেছে বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডিনের কাছ থেকে, যিনি সিরিজটির নির্বাহী প্রযোজকদের একজন। অঁরি তাঁর প্রতিনিধিত্ব করেন।
সিরিজটি নির্মাণ করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস। খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করেন রোনালদো। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বেনেট। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বারনেট এফসির মাঠে শুটিংয়ের প্রথম দিনে কাজ করতে দেখা গেছে অঁরিকে।
চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় ম্যাথিউ ভন বলেছিলেন, ‘রোনালদো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছে, যা আমি কখনো লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় আছি।’
অভিনয় জগতে নাম লেখানো প্রসঙ্গে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়। নতুন নতুন অভিযানের অপেক্ষায় আছি।’

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৯ ঘণ্টা আগে