টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ যে লক্ষ্য পেয়েছে, সেটি এরচেয়েও ৯৩ রান বেশি। অর্থাৎ, ৫১১! হাতে আছে আরও দেড় দিন ও ১০ উইকেট। তার পরও এত বিশাল রানের পাহাড় পাড়ি দেওয়া কি সম্ভব হবে?
লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য দারুণ করেছে স্বাগতিকেরা। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে ৩১ রান নিয়ে। জয়ের জন্য দরকার আরও ৪৮০ রান! ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (১৯) ও জাকির হাসান (১১)।
এর আগে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ১৫৭ রানে। সফরকারী দল প্রথম ইনিংসে পায় ৫৩১ রানের স্কোর। চাইলে গতকালই বাংলাদেশকে ফলোঅনে পাঠাতে পারত তারা। নাজমুল হোসেন শান্তরা যে প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৭৮ রানে! ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা। তবে গতকাল তাদের তৃতীয় দিন পার করতে হয় হাসান মাহমুদের তোপের সামনে ৬ উইকেটে ১০২ রান নিয়ে। আজ তার সঙ্গে ১ উইকেট হারিয়ে ৫৫ রান যোগ করেই দেয় ইনিংসের ঘোষণা।
সেই উইকেট অ্যাঞ্জেলো ম্যাথুসের, গতকালই যিনি সাজঘরে ফিরতে পারতেন। কিন্তু স্লিপে শাহাদাত হোসেন দিপু ম্যাথুসের ক্যাচ ছাড়েন। আজ ৩৯ রানে চতুর্থ দিন শুরু করে লঙ্কান অলরাউন্ডার আবারও ইনিংসের শুরুতে জীবন পান। সেই স্লিপেই ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু ছিলেন না কেউ। সেই সুযোগে ফিফটি পেয়েছেন ম্যাথুস। শেষ পর্যন্ত ৫৬ রান করে সাকিব আল হাসানের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন তিনি।
এরপর বিশ্ব ফার্নান্ডোকে (৮*) নিয়ে উইকেটে কিছুক্ষণ কাটান প্রবাত জয়াসুরিয়া (২৮*)। ৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি।

তারকা ফুটবলারদের জীবন নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। সেই তারকা যদি হন লিওনেল মেসি, তাহলে তো আগ্রহটা বেড়ে যায় কয়েকগুণ। এবার আর্জেন্টাইন টিভি সঞ্চালক পোয়ো আলভারেসকে ব্যক্তিজীবন নিয়ে মজার কিছু তথ্য দিলেন লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
১০ ঘণ্টা আগে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে—বিষয়টি চূড়ান্ত হয়েছে দিন দুয়েক আগেই। এবার জানা গেল, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) অতিরিক্ত টিকিটের চাহিদার কারণেই এই সিদ্ধান্ত
১১ ঘণ্টা আগে
স্বাগতিক হওয়ায় বাংলাদেশের হয়ে কে সংবাদ সম্মেলনে আসেন, সেদিকেই বেশি নজর ছিল সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকদের অপেক্ষা বাড়িয়ে সবার আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মোহাম্মদ আব্বাস। ৫ মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পিছিয়ে থাকায় ভাগ্যকে দায়ী করেছেন এই পেসার।
১২ ঘণ্টা আগে
ফুটবল লিগের বাইলজের ২৭.১ ধারায়, একজন বিদেশি খেলোয়াড়কে শুধু মাত্র বিদেশি খেলোয়াড় দিয়েই বদলি করা যাবে। মাঠে থাকতে পারবেন তিন বিদেশি খেলোয়াড়। পুলিশের আপত্তি ছিল, গত সপ্তাহেই তাদের বিপক্ষে স্থানীয় খেলোয়াড়কে বদলি করে বিদেশি ফুটবলার নামায় পিডব্লিউডি। তাহলে পুলিশ কেন পারবে না। সেই উত্তরের জবাব দিতেই সম
১৩ ঘণ্টা আগে