টেস্ট থেকে অবসরের ঘোষণা তো ডেভিড ওয়ার্নার আগেই দিয়েছেন। ওয়ার্নার এবার ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণাও কিছুটা অদ্ভুতুরে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। এই টেস্টই ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। নতুন বছরের টেস্টের আগে আজ এসসিজিতে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডে আর না খেলার কথা জানিয়েছেন ওয়ার্নার। এমনটা (ওয়ানডে থেকে অবসর) ২০২৩ বিশ্বকাপেই বলেছিলেন বলে তাঁর ভাষ্য, ‘নিশ্চিতভাবে আমি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। বিশ্বকাপেই এমন কিছু আমি বলেছিলাম। ভারতের মাঠে এটা (বিশ্বকাপ) জয় আমার কাছে অনেক বড় অর্জন। এ কারণে আমি আজ তাই সংস্করণগুলো থেকে অবসর নিচ্ছি। তাতে বিশ্বের অন্যান্য লিগেও আমি খেলতে পারব ’
গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। যা আইসিসির সর্বশেষ কোনো ওয়ানডে ইভেন্ট। এরপর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টের ওয়ানডে সংস্করণের পরবর্তী কোনো টুর্নামেন্ট মাঠে গড়াবে। ওয়ানডে না খেলার ঘোষণা দিলেও চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে। যদি দুই বছরে ভালো ক্রিকেট খেলি ও তাদের কাউকে যদি দরকার হয়, তাহলে আমি আছি।’
২০০৯ এর ১৮ জানুয়ারি হোবার্টের বেলেরিভ ওভালে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ৭ বলে করেন ৫ রান। এরপর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন। ম্যাচটা হয়েছে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬১ ওয়ানডে খেলেন ওয়ার্নার। ৪৫.৩০ গড়ে করেন ৬৯৩২ রান। ২২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৩ ফিফটি। ৬ সেঞ্চুরি করে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ওয়ার্নারের।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে